Tuesday, June 23, 2026

আইসিসির বড় সিদ্ধান্ত, সোশ্যাল মিডিয়ায় ক্যাচ নিয়ে প্রশ্ন তোলায় শাস্তি শুভমনকে, জরিমানা টিম ইন্ডিয়ার

Date:

Share post:

এ যেন গোদের উপর বিষফোঁড়া। একেই ম‍্যাচ হার, তার ওপর জরিমানা। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে স্লো ওভার-রেটের জন‍্য বড়সড় শাস্তি পেল টিম ইন্ডিয়া। এদিন এমনটাই জানান হল আইসিসির তরফ থেকে। এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের আউট নিয়ে মুখ খোলায় শাস্তি পেলেন শুভমন গিল।

সম্প্রতি WTC ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। সেই ম‍্যাচেই ৫ ওভার কম বল করেছে টিম ইন্ডিয়া। আর সেই কারণে বিরাটদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আর ওপর দিকে বিতর্কিত ক্যাচ নিয়ে প্রশ্ন তোলায় শুভমনকে ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ, স্লো-ওভার রেট এবং বিতর্কিত মন্তব্য মিলিয়ে আইসিসি শুভভনকে ম্যাচ ফি-র ১১৫ শতাংশ জরিমানা করেছে।

এদিন আইসিসি বিবৃতিতে জানিয়েছে, “WTC ফাইনালে বল করার নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ ওভার কম বল করেছে ভারত। তাই আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট’-এর ২.২২ ধারায় শাস্তি দেওয়া হয়েছে ভারতীয় দলকে। প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। ৫ ওভার কম বল করায় মোট ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে ক্রিকেটারদের।”

শুভমনের বিষয়ে আইসিসি জানিয়েছে, “টেস্টের চতুর্থ দিনে আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট’-এর ২.৭ ধারা ভেঙেছেন শুভমন। সেই কারণে তাঁকে অতিরিক্ত ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ, ম্যাচ ফি-র ১১৫ শতাংশ জরিমানা দিতে হবে ভারতীয় ওপেনারকে।”

আরও পড়ুন:WTC ফাইনালে ভারতের লজ্জাজনক ব‍্যাটিং, বিরাটদের তুলোধনা গাভাস্করের


 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...