Saturday, April 4, 2026

নৃ.শংস! তেলেঙ্গানায় ম.র্মান্তিক পরিণতি তরুণীর

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে উঠে এল তেলেঙ্গানা (Telengana)। এবার এক যুবতীর নৃশংস হত্যাকাণ্ড দেখে শিউরে উঠছে গোটা দেশ। স্ত্রু ড্রাইভার দিয়ে যুবতীর চোখ গেলে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পরে মৃত্যু সুনিশ্চিত করতে কাটা হয় যুবতীর গলার নলিও। জানা গিয়েছে যুবতীর নাম জিট্টু সিরিশা, বয়স মাত্র ১৯ বছর। বাড়ির কাছের নির্জন এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে দেহ। তবে কে বা কারা যুবতীকে হত্যা করল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার কালাপুর গ্রামে। বাড়ির কাছেই এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে যুবতীর দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ১০ জুন, শনিবার রাত ১১টা নাগাদ কোনও কারণে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবতী। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। সোমবার স্থানীয়রা দেখেন পুকুরে ভাসছে যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ। দ্রুত খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, যুবতীর দুই চোখে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপানো হয়েছে। এরপর মৃত্যু সুনিশ্চিত করতে গলার নলি কেটে হত্যা করা হয়েছে।

এদিকে যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি এলাকায়। তবে কেন এত নৃশংসভাবে যুবতীকে প্রাণে মারা হল তা নিয়ে ধন্ধে পুলিশ। সমস্ত দিকটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই আসল তথ্য সামনে আসবে বলে মত পুলিশের।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...