Friday, June 26, 2026

হরিয়ানার ছায়া এবার তামিলনাড়ুতে, বিজেপির সঙ্গ ত্যাগের ইঙ্গিত AIADMK-এর

Date:

Share post:

হরিয়ানার পর এবার তামিলনাড়ুতে চরম আকার নিল বিজেপির শরিকি কোন্দল। সরাসরি এনডিএ জোট ছাড়ার হুঁশিয়ারি দিলেন এনডিএর সবচেয়ে বড় জোটসঙ্গী AIADMK। সাম্প্রতিক সময়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ AIADMK। যার জেরেই সঙ্গত্যাগের সম্ভাবনা জোরালো হতে শুরু করেছে।

তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেন। যেখান থেকেই সমস্যার সূত্রপাত। এই বিজেপি নেতার নিশানায় ছিল খোদ AIADMK’র সবচেয়ে বড় আইকন জে জয়ললিতা। আন্নামালাই বলেছিলেন, জয়ললিতাকেও আয়ের অধিক সম্পত্তির জন্য দোষী সাব্যস্ত হতে হয়েছিল। সুতরাং তিনিও স্বচ্ছ রাজনীতিক নন। বিজেপি সভাপতির মন্তব্যে বেজায় চটেছে ‘আম্মা’র দল। AIADMK’র এক শীর্ষনেতা বলছেন, “বিজেপি বোধহয় চাইছে না আমরা ওদের সঙ্গে জোটে থাকি। এই আন্নামালাই কোনও দলের প্রদেশ সভাপতি হওয়ার যোগ্য নয়।” এআইএডিএমকের সাফ কথা, আন্নামালাইকে না সরালে জোট রাখা সম্ভব নয়।

উল্লেখ্য, ২০২১ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে তামিলনাড়ু নির্বাচনে লড়াইয়ে নামে AIADMK। তবে গত মাস ছয়েক দুই দলের মধ্যে কোনোরকম সদভাব নেই। এই পরিস্থিতির মাঝেই বিতর্ক চরমে উঠল আন্নামালাইয়ের বক্তব্যে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির সঙ্গ ছেড়েছে নীতীশ কুমারের জেডিইউ, তার আগে উদ্ধব ঠাকরেও অমিত শাহদের সঙ্গ ছেড়েছেন। আপাতত NDA বলতে যে গুটিকয়েক বড় দলের উল্লেখ পাওয়া যায়, তারাও একে একে বিজেপির সঙ্গ ছাড়তে মরিয়া। এভাবে চলতে থাকলে ২০২৪-এ NDA’র অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...