Monday, April 6, 2026

আইপিএস অফিসারের বিরুদ্ধে মা.নহানির মা.মলা ধোনির, বৃহস্পতিবার শু.নানি

Date:

Share post:

২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই সময় তদন্তের পরে সিএসককে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। সেই সময় ম্যাচ গড়াপেটায় সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম জড়ান আইপিএস অফিসার সম্পথ কুমার। আদালত অবমাননার দায়ে আইপিএস অফিসারের বিরুদ্ধে মামলা করেছিলেন মাহি।

আইপিএস অফিসার সম্পথ কুমারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন সিএসকে অধিনায়ক। সেই মামলারই ক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, ১৫ জুন, অর্থাৎ বৃহস্পতিবার ওই মামলার শুনানি হবে। ধোনির অভিযোগ, আদালত অবমাননা করেছেন সেই আইপিএস অফিসার। এদিন মাদ্রাজ হাইকোর্টের তরফে জানানো হয়েছে, মহেন্দ্র সিং ধোনি যে মামলা করেছিলেন আইপিএস অফিসারের বিরুদ্ধে তার শুনানি হবে বৃহস্পতিবার।

২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। নাম জড়ায় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে। তদন্তের পরে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল দুই দলকে। এই ঘটনায় ধোনির নাম নিয়েছিলেন আইপিএস অফিসার সম্পথ কুমার। আর ধোনির অভিযোগ, সেই সময় মামলা বিচারাধীন ছিল। তখন ধোনির নাম নিয়ে আদালত অবমাননা করেছিলেন সম্পথ। ধোনির আরও অভিযোগ, ইচ্ছা করেই তাঁর নাম নেওয়া হয়েছিল।

আরও পড়ুন:ক্লাব ছাড়তে চলেছেন এমবাপে, পিএসজিকে চিঠি ফরাসি ফুটবলারের : সূত্র

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...