Tuesday, June 23, 2026

রাজস্থান সীমান্তে পাক ড্রোন! গু*লি করে নামালেন জওয়ানরা

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর, পাঞ্জাবের পর এ বার রাজস্থানে ভারতের আকাশসীমায় ঢুকল পাকিস্তানি ড্রোন। সীমান্তে ড্রোন দেখার সঙ্গে সঙ্গেই গুলি করে তা নামালেন বিএসএফ জওয়ানরা। সোমবার ভোররাতে বিএসএফের কর্ণপুর সেক্টরে এই ঘটনা ঘটেছে ।তথ্য পাচার নাকি অন্যকিছু! কী কারণে সীমান্তে ড্রোন? তার তদন্ত চলছে।

আরও পড়ুন:বিপর্যয়ের জেরে গুজরাটের একাধিক ট্রেন বাতিল করল রেল


যদিও বিএসএফের জওয়ানদের প্রাথমিক অনুমান ওই ড্রোনের মাধ্যমে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল । তবে দিনভর তল্লাশি চালিয়েও গুলিতে ভেঙে পড়া ড্রোনটির সন্ধান মেলেনি।
বিএসএফের কর্ণপুর সেক্টরের কমান্ডার বলবন্ত রাম জানিয়েছেন, তাঁদের ধারণা আন্তর্জাতিক সীমান্তের ওপারে ড্রোনটি ভেঙে পড়েছে। প্রসঙ্গত, গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি), পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে শতাধিক বার পাক ড্রোনের সাহায্যে অস্ত্র এবং মাদক পাচারের ঘটনা ঘটেছে।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...