Friday, June 5, 2026

ডবল ইঞ্জিনের সরকারে তলানিতে শিক্ষা! মাধ্যমিকে স্কুলছুটের সংখ্যায় প্রথমসারিতে গুজরাট-অসম-মেঘালয়

Date:

Share post:

মাধ্যমিকে স্কুলছুটের সংখ্যা প্রথম সারিতে মোদির গুজরাট (Gujrat)। তালিকায় রয়েছে বিহার (Bihar), কর্ণাটক, অসম, পাঞ্জাব। ২০২১-২২-এর শিক্ষাবর্ষে হিসেবে জাতীয় গড় স্কুলছুট ১২.৬ শতাংশের চেয়ে অনেক বেশি ছিল এই রাজ্যগুলিতে। “সমগ্র শিক্ষা” প্রকল্পে ২০২৩-২৪-এর বাস্তবায়নের বিষয়ে আলোচনার সময় শিক্ষা মন্ত্রকের অধীনে অনুমোদন বোর্ডের পরিসংখ্যান থেকে এই তথ্য উঠে এসেছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এই বছরের মার্চ থেকে মে মাসের মধ্যেই বৈঠক হয়েছিল।

আধিকারিকদের মতে, কেন্দ্রীয় সরকার ২০৩০ সালের মধ্যে মাধ্যমিক স্তরে ১০০ভাগ শিক্ষাদানের লক্ষ্যমাত্রা নিয়েছে। কিন্তু সেখান বাধা হয়ে দাঁড়াচ্ছে গুজরাট, অসমের মতো রাজ্যের স্কুল ছুটের সংখ্যা।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ সালে মাধ্যমিক স্তরে স্কুলছুটের হার

• মেঘালয়- ২১.৭%
• বিহার- ২০.৪৬%
• অসম- ২০.৩%
• গুজরাট- ১৭.৮৫%
• পাঞ্জাব- ১৭.২%
• অন্ধ্র প্রদেশে- ১৬.৭%
• কর্ণাটক- ১৪.৬%

বাংলায় স্কুলছুটের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। মাধ্যমিকে স্কুলছুট কম দিল্লিতেও। যে ডবল ইঞ্জিনের সরকারের ঢাক পেটায় BJP, সেই সব রাজ্যেই শিক্ষাব্যবস্থার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। মেঘালয়, অসম এবং গুজরাট- এই তিন রাজ্যেই মাধ্যমিকস্তরে স্কুলছুটের সংখ্যা সবচেয়ে বেশি। কিছুদিন আগেই গুজরাটে মোদির স্কুলকে আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলার কথা বলে সরকার। অথচ পড়ুয়াদের স্কুলেই ধরে রাখা যাচ্ছে না, অর্থাৎ শিক্ষামান যে উপযুক্ত নয়- তা পরিসংখ্যান দিয়ে জানাল কেন্দ্রের “সমগ্র শিক্ষা” প্রকল্পই।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...