Thursday, June 25, 2026

বাংলায় হা.ম ও রু.বেলার টিকাকরণ সফল! টুইটে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ মমতার

Date:

Share post:

স্বাস্থ্য পরিষেবায় এগিয়ে বাংলা। ইউনিসেফ (UNICEF)-এর গাইডলাইন মেনে রাজ্যে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ‘এম আর’ টিকাকরণ কর্মসূচি (‘MR’ vaccination)। আর তাতেই এসেছে সাফল্য। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এই বিষয়ে টুইট করে রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলায় ২ কোটি ২৩ লক্ষ শিশুকে হাম ও রুবেলার (Measles Rubella Vaccination)টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের ৯ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হয়েছিল যা শেষ হয় ৩১ মার্চ ২০২৩-এ। এর মধ্যে বাংলার ৯৩ শতাংশের বেশি শিশু টিকা পেয়েছে। ১০ দিনের মধ্যে ১ কোটি শিশুর টিকাকরণ হয়, এক মাসে প্রায় ২ কোটি। ৪০ দিনের মধ্যে ৯৫ শতাংশ বাচ্চাকে দুটি টিকাই দেওয়া সম্ভব হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

হাম এবং রুবেলার মতো রোগ থেকে শিশু কিশোরদের বড় সমস্যা তৈরি হতে পারে বলে জানান চিকিৎসকেরা। হামের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমে যায়। বিষয়টিকে গুরুত্ব না দিলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস থেকে শুরু করে পেটের গোলমাল পর্যন্ত দেখা দিতে পারে। এটা আসলে ভাইরাস ঘটিত রোগ। হামের মতোই রুবেলার সংক্রমণ হয় ভাইরাস থেকে। গর্ভাবস্থার প্রথম দিকে রুবেলার সংক্রমণ হলে গর্ভস্থ শিশুর জিনগত বিকৃতি পর্যন্ত হতে পারে। তাই টিকা দিয়েই এই রোগগুলিকে প্রতিরোধ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্যের স্বাস্থ্যভবন।

মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন আগামিকাল অর্থাৎ বুধবার বাংলার সফল প্রচারাভিযানের একটি কেস স্টাডি নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এবং ইউনিসেফের (UNICEF)সদর দফতর থেকে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে উপস্থাপন করা হবে ৷

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...