Sunday, February 22, 2026

জুয়ানেই ভরসা মোহনবাগানের, অনুশীলন শুরু ১৫ জুলাই থেকে

Date:

Share post:

জুয়ান ফেরান্দোর প্রতি ভরসা মোহনবাগান সুপার জায়ান্টসের। গত আইএসএলে চ্যাম্পিয়ন করা হেড কোচকে আরও একবছর রেখে দিল মোহনবাগান। মঙ্গলবার এমনটাই জানান হল মোহনবাগানের পক্ষ থেকে। এছাড়াও মোহনবাগানের তরফ থেকে জানান হয়, আগামী ১৫ জুলাই থেকে আসন্ন মরশুমের জন‍্য অনুশীলন শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড।

আগামী মরশুমেও জুয়ান কোচ। এই নিয়ে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “জুয়ানের সঙ্গে নতুন মরশুমের চুক্তি নবীকরণ করতে পেরে আমরা খুশি। জুয়ান আমাদের ক্লাবকে গতবার আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন করেছেন। নতুন মরশুমে আমরা ওনার কাছ থেকে আরও বেশি সাফল্য ও ট্রফি প্রত্যাশা করছি।”

এদিকে চুক্তিবৃদ্ধি করায় উচ্ছ্বসিত মোহনবাগান কোচ। এই নিয়ে জুয়ান ফেরান্দো বলেন,” মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হিসেবে আবার আমাকে কাজ করার সুযোগ দেওয়ায় আমি খুশি। এজন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। আমি আমাদের দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, সামনের মরশুমেও সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু গতবারের চ্যাম্পিয়ন দল, তাই আমাদের ওপর সদস্য-সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। মোহনবাগান সুপার জায়ান্টসের দর্শনই হল প্রতি বছর আরও উন্নতি করা ও সাফল্য পাওয়া। এবার আরও শক্তিশালী দল তৈরি হচ্ছে। গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ন দল হওয়ায়, এবারও ট্রফি জয়ের লক্ষ‍্যেই আমরা মাঠে নামব।”

এদিকে আর একমাস পরেই আবার অনুশীলনে নামবে মোহনবাগান। সামনে তাদের লক্ষ্য এএফসি কাপ। মঙ্গলবার সবুজ মেরুনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ১৫ জুলাই থেকে ২০২৩-২৪ মরশুমের অনুশীলন হবে। গত এএফসি কাপের হতাশা ভুলে এবার ভালো পারফরম্যান্স করতে মরিয়া মোহনবাগান।

এই নিয়ে হেড কোচ জুয়ান বলেন, “আমাদের লক্ষ্য থাকবে এএফসি কাপে ভালো ফল করা। আমাদের সব ফুটবলাররা ১৫ জুলাইয়ের মধ্যেই কলকাতায় চলে আসবে এবং সেদিন থেকেই আমরা নতুন মরশুমের প্রস্তুতি শুরু করব।”

আরও পড়ুন:অবশেষে মুখ খুললেন অশ্বিন, টুইট করে জানালেন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ম‍্যাচ হেরে হতাশ


 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...