Saturday, April 4, 2026

রবিবাসরীয় শহরে ‘ওহ লাভলি’র সুর, মুক্তি পেল মদন মিত্রের মিউজিক ভিডিও!

Date:

Share post:

রাজনীতির ময়দানে থেকেও অনায়াসে যে কালারফুল বয় (Colourful Boy) হয়ে ওঠা যায় সেটা সাবলীল ভাবে প্রমাণ করেছেন কামারহাটির (Kamarhati) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিনোদন জগতের তারকাদের সঙ্গে অবিরাম ওঠা পড়া। সেলিব্রেটি নায়িকাদের বিশেষ বিশেষ দিনে মদন মিত্রের (Madan Mitra) উপস্থিতি বিধায়কের বিনোদন জগতে আত্মপ্রকাশ করার ইঙ্গিত দিচ্ছিল। অবশেষে সেটা সত্যি হল। চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পেতে চলছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ডেবিউ সিনেমা ‘ওহ লাভলি’(Oh Lovely)। হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। তবে উল্লেখযোগ্য বিষয় হল এই সিনেমাতে তিনি আবার গায়কও বটে। রবিবার এই সিনেমারই মিউজিক ভিডিও (Music Video) লঞ্চ হল। যেখানে শোনা গেলে মদন মিত্রের কণ্ঠ, ” আই অ্যাম এ লাভলি ম্যান, অলসো এ গুড হিউম্যান।”

চলতি বছরের জামাইষষ্ঠীর দিন দুই পেল্লায় মাছ নিয়ে ‘কালারফুল’ তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra) প্রকাশ্যে আসেন। কার বাড়ি যাচ্ছেন? উত্তরে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে রসিক মদন জানান, এই মাছ বাংলার সব জামাইদের উদ্দেশ্যে। সব শ্বশুর ও জামাইদের শুভেচ্ছা জানান তিনি। যাঁরা আজ জামাইষষ্ঠী পালন করতে পারছেন না, তাঁদের জন্য কয়েক দিনের মধ্যে বিশাল করে ‘গণ জামাইষষ্ঠী’ পালন করবেন বলেও জানান কামারহাটির বিধায়ক। সেইদিন এই গানের ঝলক মিলেছিল। রবিবার দেখা আর শোনা গেল গানের ফুল ভার্সন। এই অ্যালবামে মদন মিত্রের সঙ্গে গান গেয়েছেন সুস্মিতা মুখোপাধ্যায়। মিউজিক ভিডিওর দৃশ্যায়নে ধুতি পাঞ্জাবি পরে গান করতে দেখা যাচ্ছে মদন মিত্রকে। মিউজিক লঞ্চের অনুষ্ঠানে সিনেমার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে গানের গলা মেলান মদন মিত্রও। চলতি বছরেই ‘ওহ লাভলি’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। রাজ্যের ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে বলে জানান বিধায়ক মদন মিত্র।

দক্ষ নেতা সিলভার স্ক্রিনে কত বড় অভিনেতা হয়ে উঠতে পারেন তা জানতে আপাতত কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু রঙিন মেজাজের ‘লাভলি বয়’কে নতুন অবতারে শুনতে মন্দ লাগছে না, বলছে টলিউড।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...