Monday, February 23, 2026

বিহারে বাড়ছে বিষমদ, বেআইনি মদ রুখতে এবার সরকারের অস্ত্র ‘লঙ্কার গুঁড়ো’

Date:

Share post:

রাজ্যে আইনত নিষিদ্ধ মদ। অথচ দিনে দিনে বিষমদ মাত্রাছাড়া হয়ে উঠেছে বিহারে(Bihar)। বেড়েছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতি সামাল দিতে ও বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালাতে ৭০০ বোতল লঙ্কার গুঁড়োর স্প্রে কিনল বিহার (Bihar) সরকার। বিহারের আবগারি দফতরের(Excise Department) তরফে জানা গিয়েছে, মদ উদ্ধার অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাঁদের যার জেরেই পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে এই চিলি স্প্রে(Chily Spree)।

মদ নিষিদ্ধকরণ বিভাগের যুগ্ম কমিশনার কৃষ্ণ পাসোয়ান এপ্রসঙ্গে বলেন, “বিহারে মদ নিষিদ্ধ, পুলিশের সঙ্গে যৌথভাবে আমাদের দফতর রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থাকে। ওই সময় আমদের উপর হামলা হয়। এবার থেকে প্রতিরোধ তৈরি করতে লঙ্কার গুঁড়োকে হাতিয়ার করব আমরা।” তাঁর যুক্তি, জঙ্গি দমন অভিযানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকে নিরাপত্তাবাহিনী। এর মাধ্যমে গুরুতর আঘাত ছাড়াই ভিড়কে শায়েস্তা করা সম্ভব। এবার সেই একই পন্থা ব্যবহার করা হবে বিহারে।

উল্লেখ্য, সাত বছর আগে ২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। এরপরেও সেখানে গত কয়েক বছরে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। পাশাপাশি নিষিদ্ধ মদের ঠেকে বারবার অভিযান চালিয়েছে বিহার সরকারের আবগারি এবং মদ নিষিদ্ধকরণ বিভাগ। সেই সময় আক্রান্ত হয়েছেন দফতরের একাধিক আধিকারিক। এরই পাল্টা এবার লঙ্কার গুঁড়োকে অস্ত্র করতে চলেছে আবগারি দফতর।

spot_img

Related articles

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...