Saturday, June 20, 2026

মুখ্যমন্ত্রীর ঘোষিত বর্ধিত DA পাওয়ার পরেও কলকাতায় মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

Date:

Share post:

রাজ্যের বিপুল বকেয়া কেন্দ্র আটকে রাখা সত্ত্বেও সাধ্য মতো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেও কাজ ছেড়ে দিনের পর দিন আন্দোলনের নামে অবস্থান বসে রয়েছেন সরকারি কর্মীদের একাংশ। ২৫ জুন আন্দোলনকারীদের (Agitation) ধর্না কর্মসূচি দেড়শো দিনে পড়বে। সেই দিন মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। মিছিল শেষে শহিদ মিনারের সামনে সভা করবেন DA আন্দোলনকারীরা।

আন্দোলনের দেড়শোতম দিনে মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবির পাশাপাশি বিভিন্ন দফতরে নিয়োগ এবং ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়টি তালিকাতে রাখছেন তাঁরা। হাওড়া ও শিয়ালদহ থেকে ২টি আলাদা মিছিল হবে। সেই দুটিই গিয়ে মিশবে শহিদ মিনার ময়দানে। তারপর সেখানেই সভা করবে সংগ্রামী যৌথ মঞ্চ।

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...