Saturday, April 4, 2026

মঙ্গলের রাতের পর বুধেও ভূমি.কম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

Date:

Share post:

মঙ্গলবার দুপুরেই ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর । রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪। তার পর মঙ্গলবার মাঝরাতে ২টো ২০ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল জম্মু ও কাশ্মীরের কাটরায়। বুধবার সকালেও পর পর দু’বার ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে।


মঙ্গলবারের পর বুধবার সকাল ৭টা ৫৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৩.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আধ ঘণ্টার বিরতির মধ্যেই চতুর্থ কম্পন হয়। সকাল ৮টা ২৯ মিনিটে আবার ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৩.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল কিশতওয়ারের ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত,মঙ্গলবার দুপুরেই কেঁপে উঠেছিল দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। দিল্লি ছাড়াও এই কম্পন অনুভূত হয়েছিল পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরেও। দুপুর ১টা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার গান্ডো ভালেসা গ্রামে ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...