Wednesday, June 24, 2026

জাপানে জওয়ানের বেপরোয়া গু.লি, মৃ.ত ২

Date:

Share post:

সামরিক প্রশিক্ষণ (Military training) চলাকালীন বেপরোয়া গুলি চালানোর ঘটনা। গুলিবিদ্ধ হন ৩ জওয়ান। বুধবার সকাল ৯টার দিকে জাপানের (Japan)মধ্যাঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ রেঞ্জে এই ঘটনা ঘটে। জাপানি সেল্ফ ডিফেন্স ফোর্স (Japanese Self Defense Force) এক বিবৃতিতে জানিয়েছে, জাপানে একটি সামরিক প্রশিক্ষণ রেঞ্জে নতুন নিয়োগ পাওয়া এক ১৮ বছর বয়সী এক তরুণ সৈনিক আচমকা গুলি চালাতে শুরু করেন। এই ঘটনায় দুই সৈন্য নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার গিফু শহরে অবস্থিত জাপানিজ সেলফ ডিফেন্স ফোর্সেস-এর এলাকায় এ ঘটনা ঘটে।

এই বিষয়ে জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো (Japanese government spokesman Hirokazu Matsuno)বলেছেন, বুধবার ফোর্সে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রশিক্ষণ চলছিল। এই সময় প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের বুলেট ছোড়া শেখানো হচ্ছিল। এরই মধ্যে হঠাৎ করে নতুন এক সদস্য তিন সেনাকে গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীকে তৎক্ষণাৎ আটক করা হয়েছে। ঘটনার সময় তিনি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর যেখানে ঘটনা ঘটেছে সেই প্রশিক্ষণের অঞ্চলটি ক্যাম্প মোরিয়ামার মাধ্যমে পরিচালিত হয় এবং এটির আয়তন ৬৫ হাজার বর্গ মিটারের বেশি। মহড়ার সময় সেলফ ডিফেন্স ফোর্সের ঐ সৈনিক কেন এই ঘটনা ঘটালেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...