Wednesday, June 24, 2026

দলীয় সাংসদের ‘সার্টিফিকেটে’র পরেও মনোনয়ন পর্বে অশা.ন্তি ছড়ানো চেষ্টা বিজেপির!

Date:

Share post:

শান্তিতে চলা মনোনয়ন পর্বে অশান্তি ছড়ানো চেষ্টা চালাচ্ছে বিজেপি। বুধবার, বাঁশের লাঠি হাতে গোঘাটে ২নম্বর বিডিও অফিসে মিছিল করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা করতে গেলেন বিজেপি প্রার্থীরা। লাঠি হাতে BJP প্রার্থীরা উপস্থিত হতেই তাঁদের আটকান পুলিশকর্মীরা। বাঁশ হাতে থাকা বিজেপি কর্মীদের এলাকা থেকে হঠিয়ে দেয় গোঘাট থানার পুলিশ। তাঁদের দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) নিজের এলাকা ঘুরে মনোনয়ন জমা দেখে, জানান শান্তি ও সুষ্ঠু ভাবে মনোনয়ন জমা চলছে। তারপরেও বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় উত্তেজনা ছড়ানো চেষ্টা করে।

বিজেপির মণ্ডল সভাপতির দাবি, তৃণমূলের ভয়-ভীতি উপেক্ষা করেই মনোনয়ন জমা দিতে এসেছেন বিজেপি প্রার্থীরা। আর লাঠি-বাঁশ রাস্তার জঞ্জাল পরিষ্কার করতে লাগে তাই আনা হয়েছে! তৃণমূল নেতা মানস মজুমদার বলেন, বিজেপি-সিপিএম সন্ত্রাস আগেও করেছে এখনও সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব করে কিছুই হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলের পক্ষেই সব ভোট দেবে মানুষ। যেখানে দলীয় সাংসদ লকেট বলেছেন, শান্তিতে মনোনয়ন জমা চলছে, সেখানে অশান্তি ছাড়তেই এই উস্কানি বলে মত স্থানীয়দের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...