Wednesday, June 24, 2026

কয়লা পা.চারের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাজুর! CBI তদন্তের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা (Raju Jha) খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিন হাইকোর্ট সাফ জানিয়েছে আগামী চার মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতেই হবে। তবে বুধবার রাজু ঝা খুনের ঘটনায় কয়লা পাচার মামলার সরাসরি যোগাযোগ আছে বলেও এদিন উল্লেখ করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। বিচারপতি জানান, ঘটনার দিন রাজু ঝা-র সঙ্গে একই গাড়িতে ছিলেন আব্দুল লতিফ (Abdhul Latif), কয়লা পাচার মামলার চার্জশিটে তার নামও উল্লেখ করা হয়েছে। আর সেকারণেই কয়লা পাচার ও রাজু ঝা খুনের মামলায় সরাসরি যোগ রয়েছে বলেই এদিন মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।

তবে এদিন হাইকোর্টের সাফ নির্দেশ, রাজ্য পুলিশ অবিলম্বে সিবিআই ও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের (Anti Corruption Branch) এসপি-কে কেস ডায়েরি সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করবে। এরপরই বিচারপতি মান্থা উল্লেখ করেন, গত চার দশক ধরে কয়লা পাচার একটা বড় ইস্যু। এই খুনের তদন্তভার সিবিআই-এর হাতে না গেলে কয়লা পাচার মামলার তদন্তও জোর ধাক্কা খাবে বলে মনে করেন বিচারপতি। বিচারপতি মান্থার মন্তব্য, ‘কোনও কোনও অভিযুক্ত মনে করছেন সিবিআই-এর হাতে তদন্ত গেলে আমি রক্ষা পাব। কেউ আবার ভাবছে রাজ্যের হাতে তদন্ত থাকলে আমার সুবিধা।’

অন্যদিকে, রাজু ঝা-র স্ত্রী এদিন হাই কোর্টে জানান, গত ১ এপ্রিল শক্তিগড়ে রাজু ঝা খুন হন। অথচ সিবিআই এপ্রিলের শেষে তাঁকে কয়লা মামলায় সমন পাঠিয়েছে। তবে এদিন বিচারপতি মান্থা সমস্ত পক্ষের বক্তব্য শুনে বলেন, কয়লা মামলায় চার্জশিটে রাজু ঝা অভিযুক্ত না হলেও ২০১৫ সাল থেকে একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি। যেহেতু কয়লা, গরু পাচারের মামলা সিবিআই তদন্ত করছে, আর দুটি ঘটনায় যোগ আছে তাই আদালত মনে করে রাজু ঝা খুনের তদন্ত করুক সিবিআই।

তবে এদিন সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাফ জানান, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার ফলে বিচারপ্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কেন্দ্রের যে সরাসরি যোগসাজশ রয়েছে তাও এদিন স্পষ্ট করেন কুণাল। তাঁর অভিযোগ, বিজেপি নিজেদের অপরাধ আড়াল করতেই জোর করে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছে। তবে ঘটনার পিছনে যারা জড়িত তাদের সামনে এনে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...