Thursday, June 11, 2026

যৌ.ন হেন.স্থার বিত.র্কে প্রকাশ্যে ‘শিবপুর’! ট্রেলার লঞ্চে আমন্ত্রণ পেলেন না পরিচালক

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার (Sandip Sarkar) ও তাঁর সহযোগী রবি শর্মা তাকে অত্যন্ত কুরুচিকর ভাষায় মেইল করেছেন বলি অভিযোগ করেছিলেন অভিনেত্রী। এমনকি তাঁর নগ্ন ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও মিলেছিল। সোশ্যাল মিডিয়ায় (Social Media)তিনি জানিয়েছিলেন পলিটিক্যাল থ্রিলার ‘শিবপুর’ (Shivpur) ছবির কোন প্রচারে অনুষ্ঠানে তিনি থাকবেন না। তাই বলে তাঁকে আমন্ত্রণ জানানোর প্রয়োজনীয়তা মনে করল না প্রযোজনা সংস্থা? প্রকাশ্যে এল ‘শিবপুর’ ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) কিন্তু অনুপস্থিত পরিচালক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)।

ট্রেলার-মুক্তি অনুষ্ঠানে আসেননি মমতাশঙ্কর, রজতাভ দত্ত, নীল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়। এনারা প্রত্যেকেই এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্র। ১৩ জুন মঙ্গলবারই এই ছবির ট্রেলার সামনে আসে। ছবিটি একেবারেই শহরের মাফিয়া-গ্যাংওয়ার নিয়ে। এই সিনেমায় পরমব্রতকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। এক সাধারণ গৃহবধুর চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। এই সিনেমা নিয়ে আশাবাদী অভিনেতা রাজদীপ সরকার। তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তবে সিনেমার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর। কাস্টিং থেকে কনসেপ্ট সবেতেই আছে রাজদীপ। এখন বিশ্ববাংলা সংবাদকে ফোনে তিনি জানান, ১৯৯৬ সালের ভয়ঙ্কর নৃশংস  অভিনেত্রী আগেই জানিয়েছিলেন এই ছবির সঙ্গে তিনি কোনও সম্পর্ক রাখতে চান না এবং ঘটনাচক্রে এই মুহূর্তে তিনি মুম্বইয়ে রয়েছেন ।তাই তার অনুপস্থিতির কারণ স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন স্বস্তিকা। কিন্তু পরিচালক কেন ব্রাত্য? পরিচালক অরিন্দম ভট্টাচার্য জানান, “এটা গোটা ভারতে বোধহয় প্রথম ঘটল, যে ছবি ট্রেলার লঞ্চে পরিচালককেই আমন্ত্রণ জানানো হল না। আমন্ত্রণ জানালে অবশ্যই যেতাম, কেন যাব না।”

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...