Friday, June 12, 2026

তিরন্দাজিতে বিশ্বরেকর্ড গড়ল ভারতের ১৬ বছরের অদিতি গোপীচন্দ

Date:

Share post:

অনূর্ধ্ব-১৮ স্তরের তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়ল ভারতের ১৬ বছরের অদিতি গোপীচন্দ।কলম্বিয়াতে তিরন্দাজির বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি। এর আগে ৭০৫ পয়েন্টের রেকর্ড ছিল। সেটাই ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়ল অদিতি।

বিশ্ব রেকর্ড গড়ার পর অদিতি বলেছে, খুব ভাল লাগছে। খুব খুশি আমি। ভাবতেই পারিনি এই ভাবে লক্ষ্যভেদ করতে পারব। কিন্তু এই পয়েন্ট তুলতে পেরে আমি খুশি।

আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। সে ৭০৮ পয়েন্টে শেষ করে। ষষ্ঠ স্থানেও রয়েছে এক ভারতীয়। প্রণীত কৌর ৭০০ পয়েন্ট পেয়েছে। ২৮তম স্থানে অবনীত কৌর পেয়েছে ৬৮৪ পয়েন্ট।

দলগত প্রতিযোগিতাতেও রীতিমতো সফল ভারতীয়রা। মেয়েদের দলে ছিল জ্যোতি, অদিতি এবং প্রণীত। তাদের দল মোট ২১১৯ পয়েন্ট পায়। সেখানেও রেকর্ড ভাঙার সুযোগ ছিল। কিন্তু বিশ্বরেকর্ড থেকে এক পয়েন্ট কম পায় তারা। এর আগে দক্ষিণ কোরিয়ার দল পেয়েছিল ২১২০ পয়েন্ট। গত সপ্তাহে এশিয়া কাপে রেকর্ড গড়েছিল তারা।

ছেলেদের বিভাগে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল অভিষেক বর্মা। এ বারে সে ৭০৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করেছে। এই বছর এটাই তার প্রথম প্রতিযোগিতা ছিল। ওজাস প্রবীণ দেওতালে ১৩তম স্থানে শেষ করে। ৭০৩ পয়েন্ট পেয়েছে সে। রজত চোহান ৬৯৮ পয়েন্ট নিয়ে ২৮তম স্থানে শেষ করে। দলগত বিভাগে ছিল অভিষেক, ওজাস এবং সমাধন জকার। দ্বিতীয় স্থানে শেষ করে তারা। ২১১২ পয়েন্ট পেয়ে আমেরিকার পিছনে শেষ করে ভারত। ১৩ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে ১৮ জুন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...