Tuesday, June 23, 2026

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিট গঠন নয়! কালিয়াগঞ্জকাণ্ডে বড় সিদ্ধান্ত হাইকোর্টের 

Date:

Share post:

কালিয়াগঞ্জকাণ্ডে (Kaliaganj) বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বুধবার কলকাতা হাই কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, পরবর্তী কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত সিট (SIT) গঠনের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি থাকবে। এদিন হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নিদেশ দেয়, এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ কালিয়াগঞ্জ কাণ্ডে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন। তিন সদস্যের ওই বিশেষ তদন্তকারী দলে আইপিএস দময়ন্তী সেন ছাড়াও ছিলেন রাজ্যের দুই অবসরপ্রাপ্ত অফিসার। তাঁরা হলেন, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস। কিন্তু অবসরপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে এভাবে সিট গঠন করার বিরোধিতা করে রাজ্যের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল। আগামী ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

তবে রাজ্যের মূল বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এই মামলার তদন্ত করতে পারবেন না। আর এর পরই একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এদিন আদালতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, অত্যন্ত বিরল মামলা ছাড়া এভাবে তদন্তের নির্দেশ দেওয়া যায় না। তবে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চায়, কাদের কথা বলা হচ্ছে? কারা টেলিভিশনে গিয়ে কথা বলছেন? এরপরই আদালত কার্যত ধমক দিয়ে বলে, তাঁদের পেনশনগুলি কি ফেরত দিয়ে দিতে নির্দেশ দেব?

বুধবার মামলার শুনানির সময় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, শুধুমাত্র বিরল মামলার ক্ষেত্রেই সিট গঠন করা যায়। কিন্তু শুধুমাত্র সন্দেহের জন্য কোনও বিচারপতি প্রাক্তন অফিসারদের দিয়ে সিট গঠন করতে পারেন না।

 

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...