Tuesday, June 23, 2026

জয়নগরে নবজোয়ার কর্মসূচির ফাঁকে র.ক্ত দিয়ে মানুষের মন জয় অভিষেকের

Date:

Share post:

দেখতে দেখতে ৪৯দিন পার। গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড়, জল, দাবদাহ উপেক্ষা করে রাজ্যের সমস্ত জেলা চোষে ফেলেছেন তিনি। শুনেছেন মানুষের অভাব-অভিযোগ। করেছেন প্রতিকার। রাস্তা আর মাঠের তাঁবু ছিল তাঁর ঠিকানা।তৃণমূলে নবজোয়ারে জনজোয়ারে ভাসতে ভাসতে কর্মসূচির একেবারে অন্তিম পর্বে দাঁড়িয়ে অভিষেক। আজ ৪৯তম দিনে তিনি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে যান। সেখানকার মিউনিসিপ্যালিটি ময়দানে এক রক্তদান অনুষ্ঠানে যোগ দেন। এবং নিজেও রক্তদান করেন।

অন্যদিকে, আজ বিশ্ব রক্তদাতা দিবস। এমন এক মহৎ দিনে নবজোয়ার কর্মসূচির ফাঁকে রক্ত দিয়ে জয়নগরবাসীর মন জয় করেন অভিষেক। বুধবার কাঠফাটা রোদে দাঁড়িয়ে বারুইপুরে রোড-শো করব অভিষেক। কিন্তু তাতেও ক্লান্তিহীন। বারুইপুরে কর্মসূচি শেষ করে বিকেলে অভিষেক পৌঁছন জয়নগরে। মিছিল করে জনসংযোগ করতে থাকেন। তারই মেখে পৌঁছে যান রক্তদান শিবিরে যান। আর সেখানে গিয়েই স্থির করেন, তিনি নিজেও রক্ত দেবেন। সেইমতো ক্যাম্পে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর রক্তদান করেন। এই ছবি দেখার পর বলতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি যুবসমাজের এনার্জি।

আরও পড়ুন- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিট গঠন নয়! কালিয়াগঞ্জকাণ্ডে বড় সিদ্ধান্ত হাইকোর্টের 

উল্লেখ্য, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে শেষ জেলা এই দক্ষিণ ২৪ পরগনা। আগামী ১৬ জুন কর্মসূচি শেষ হবে এই জেলাতেই। সেদিন কাকদ্বীপে নবজোয়ারে যোগ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...