Saturday, March 28, 2026

প্রদর্শনী ম‍্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্তিনা, গোল করলেন লিও

Date:

Share post:

প্রদর্শনী ম‍্যাচে খেলতে নেমেই গোল করলেন লিওনেল মেসি। বৃহস্পতিবার প্রদর্শনীর ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে আর্জেন্তিনা। এই ম‍্যাচে অজিদের ২-০ গোলে হারায় নীল-সাদার দল। একটি গোল করেন লিও।

ম‍্যাচে এদিন খেলতে নেমেই এগিয়ে যায় আর্জেন্তিনা। সৌজন্যে লিও। ম‍্যাচের ২ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় নীল-সাদার দল। ডিফেন্ডারের ভুলে বল পান ফের্নান্দেস। তিনি বক্সের বাইরে থাকা আর্জেন্তাইন অধিনায়ককে বল দেন। বল ধরে দুই প্রতিপক্ষ ফুটবলারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন মেসি। এই গোলের সুবাদে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে মোট ১০২৮টি ম্যাচে ৮০৭টি গোল করলেন লিও। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি আর্জেন্তিনা।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণের লড়াই। ম‍্যাচের ৬৮ মিনিটে আর্জেন্তাইনদের হয়ে দ্বিতীয় গোলটি করেন পেজেলা। এরপর আক্রমণে গেলেও আর গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি।

আরও পড়ুন:

 

 

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...