Thursday, June 25, 2026

পুর নিয়োগ দু.র্নীতি মামলায় বহাল CBI তদন্তের নির্দেশ! বড় সিদ্ধান্ত হাইকোর্টের

Date:

Share post:

পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চও (Division Bench)। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) সিঙ্গল বেঞ্চ (Single Bench) আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। বিচারপতি সাফ জানিয়েছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি আর পুর নিয়োগ দুর্নীতির মধ্যে সরাসরি যোগ রয়েছে, আর সেকারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়েই এই মামলার তদন্ত করাতে হবে। আর সেই নির্দেশকে মান্যতা দিয়েই বৃহস্পতিবার একই পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চেরও।

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। সেই মামলাতেই এদিন রায় দিল হাইকোর্ট। প্রথম পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে অয়ন শীল গ্রেফতার হওয়ার পর। সেই মামলায় প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে সেই মামলার বেঞ্চ বদল হয়। এরপর মামলা গড়ায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনিও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সিবিআই কেন এই মামলার তদন্ত করবে? তা নিয়ে ওঠে বিস্তর প্রশ্ন। পাশাপাশি পুরসভায় সিবিআই তল্লাশির সময় আধিকারিকদের হেনস্থা করা হয়েছে বলেও দাবি করেছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘পুরসভা ও শিক্ষা দফতর, রাজ্যের অধীন দুটি জায়গাতেই একই ধরনের দুর্নীতি হয়েছে। যা পরস্পরের সঙ্গে যুক্ত। এদিন সিঙ্গল বেঞ্চের রায় যুক্তিযুক্ত ছিল বলেও উল্লেখ করেছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এদিন আদালত সাফ জানিয়েছে এই দুর্নীতি অসৎ উপায়ে টাকা ইনকামের একটা উপায়। এর প্রভাব জনসাধারণের উপর পড়েছে। তাই সিবিআই ছাড়া অন্য কাউকে দিয়ে কোনও তদন্ত সম্ভব নয় বলে স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

 

 

Related articles

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...