Saturday, April 4, 2026

‘জীবনের সেরা পুরস্কার পেয়ে গিয়েছি, দলগত পুরস্কারই আসল’, বললেন মেসি

Date:

Share post:

ব্যালন ডি অর না বিশ্বকাপ? কোনটা বেশি পছন্দের আর্জেন্তাইন সুপারস্টার লিওয়নেল মেসির কাছে? সম্প্রতি এই প্রশ্নই করা হয়েছিল লিওকে। তার উত্তরে মেসি জানিয়েছেন, ব‍্যক্তিগত পুরস্কারের কোন দাম নেই বিশ্বকাপের কাছে। প্রদর্শনী ম্যাচ খেলতে চিনে গিয়েছেন মেসি। সেখানেই লিওকে ব্যালন ডি অর নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে। জানতে চাওয়া হয়, তিনি কি আরও ব্যালন ডি অর জিততে চান?

এই নিয়ে লিও বলেন, “ব্যালন ডি অর আর আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি বারবার বলেছি, ব্যক্তিগত পুরস্কারের কোনও মূল্য আমার কাছে নেই। দলগত পুরস্কারই আসল। আমার কাছে সেরা পুরস্কার বিশ্বকাপ। সেটা আমরা জিততে পেরেছি।”

এরপরই ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন করা হয় লিওকে। জানতে চাওয়া হয় আসন্ন বিশ্বকাপে তিনি খেলবেন কিনা? এই নিয়ে আর্জেন্তাইন সুপারস্টার বলেন,” আমার মনে হয় না পরের বার খেলব। কাতারই আমার শেষ বিশ্বকাপ ছিল। দেখি আগামী দিনগুলো কেমন যায়। কেমন খেলব জানি না। তবে নীতিগত ভাবে পরের বিশ্বকাপ খেলার চেষ্টা করব না।”

আরও পড়ুন:বার্সেলোনার ভিডিওতে ইস্টবেঙ্গল, মন কেড়েছে লাল-হলুদ সমর্থকদের


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...