Monday, June 8, 2026

আজ ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের সামনে লেবানন

Date:

Share post:

মঙ্গোলিয়া ও ভানুয়াতুকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে নামছে সুনীল ছেত্রীরা। প্রতিপক্ষ লেবানন। প্রতিযোগিতার সব থেকে ভাল দল তারা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে রয়েছে লেবানন। ভারতের বর্তমান র‍্যাঙ্কিং ১০১। লেবাননকে হারাতে পারলে র‍্যাঙ্কিংয়ে প্রথম একশোয় চলে আসবে ইগর স্টিমাচের ভারত। বড় কোনও অঘটন না ঘটলে ফাইনালে এই দুই দলই মুখোমুখি হবে। তাই বৃহস্পতিবারের ম্যাচ ফাইনালেরই ড্রেস রিহার্সাল।

স্টিমাচের দলেরও আসল পরীক্ষা এই ম্যাচে।
চলতি টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ জিতলেও দলের গোল নষ্টের বহরে খুশি নন স্টিমাচ। লেবাননের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলতে নামার আগে সুনীলদের কোচ বলেন, “আগের ম্যাচে লেবানন খুব একটা ভাল খেলতে পারেনি। বিকেল চারটের গরমে খেলতে হয়েছে ওদের। ওদের কাছে পরিস্থিতি খুব কঠিন ছিল। কিন্তু আমাদের জন্য এই ম্যাচটা কঠিন হবে। ওদের বেশ কয়েকজন উঁচু মানের ফুটবলার রয়েছে। তবে ওদেরও দুর্বলতা রয়েছে। আমরা সেটা দেখেওছি। একটা ভাল ম্যাচের অপেক্ষায় রয়েছি।”

স্টিমাচ আরও বলেন, “ম্যাচে শুরুতেই গোল তুলে নিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হবে। না হলে যত সময় গড়াবে পরিস্থিতি কঠিন হবে। আমরা লেবানন-মঙ্গোলিয়া ম্যাচে দেখেছি কী হয়েছে।”

ভানুয়াতুর বিরুদ্ধে দেশের হয়ে ৫০তম ম্যাচ খেলা সন্দেশ ঝিঙ্গান এই ম‍্যাচ নিয়ে বলেন, “লেবানন এশিয়ান কাপ খেলবে। তাই একটা ধারণা পাওয়া যাবে এই ম্যাচ থেকে।”

আরও পড়ুন:ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের, শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ


 

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...