Saturday, March 28, 2026

পঞ্চায়েত ভোটে বড়ঞায় প্রার্থী জীবনকৃষ্ণের স্ত্রী, কোন দলে মনোনয়ন জমা!

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের শেষ দিনে বিক্ষিপ্ত অশান্তির পাশাপাশি রয়েছে বিস্তর চমক। বৃহস্পতিবার মনোনয়নপত্র (Nomination) জমা দিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) স্ত্রী টগরি সাহা (Tagari Saha)। কিন্তু কোন দলে? তা নিয়ে ধন্ধ রয়েছে। বৃহস্পতিবার, বড়ঞা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে মনোনয়ন পত্র জমা দেন টগরি। বেলা ১টা নাগাদ জীবনকৃষ্ণের স্ত্রী বড়ঞা ব্লক অফিসে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন তাঁর ২ প্রস্তাবকও।

মুর্শিদাবাদের তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় নাম নেই টগরি সাহার। অর্থাৎ তিনি শাসকদলের হয়ে দাঁড়াননি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি নির্দল হিসেবে নমিনেশন জমা করেন। এদিনই জীবনকৃষ্ণকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়। সেখানে তিনি জানান, স্ত্রীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে জীবনকৃষ্ণ কিছু জানেন না। তবে টগরি অন্য দল বা নির্দলের হয়ে দাঁড়ালে তিনি কখনোই সমর্থন করবেন না। মনোনয়ন তুলে নিতে বলবেন বলেও জানান জীবনকৃষ্ণ। তবে তিনি এও বলেন, টগরি স্বাধীন। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন।

 

 

 

 

Related articles

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...