Sunday, March 22, 2026

৮৩ তেও অফুরান এনার্জি, ফের ‘বাবা’ হলেন আল পাচিনো!

Date:

Share post:

বান্ধবীর বয়স মাত্র ২৯ আর অভিনেতা আল পাচিনোর (Alpachino) বয়স ৮৩। এনারাই এবার মা- বাবা হলেন। এই নিয়ে চতুর্থ বারের জন্য বাবা হলেন অভিনেতা আল পাচিনো। আগের দুই প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে সম্পর্কে থাকাকালীন পিতৃত্ব উপভোগ করেছেন তিনি। এবার তাঁর বর্তমান বান্ধবী নূর আলফাল্লাহর (Nur Alfallah) সন্তানের বাবা হলেন মাত্র ৮৩ বছর বয়সে। খবর প্রকাশ্যে আসতেই নানা ধরণের রসিক মন্তব্য ভাসছে সমাজমাধ্যমে।

আল পাচিনো এবং নূর আলফাল্লাহরের মধ্যে কোভিড কাল থেকে একটা সম্পর্ক তৈরি হয়। যদিও এই মুহূর্তে সন্তানের কোনও পরিকল্পনা ছিল না বলেই জানিয়েছেন তাঁরা। আল পাচিনোর আগেও গায়ক মাইক জ্যাগার এবং নিকোলাস বার্গ্রুয়েনের সঙ্গে সম্পর্কে ছিলেন মডেল নূর আলফাল্লাহ। অন্যদিকে জ্যান ট্যারান্টের সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রথমবার পিতৃত্বের স্বাদ পান অভিনেতা। এরপর বেভার্লি ডিএঞ্জেলো যমজ সন্তানের জন্ম দেন, বাবা হন আল পাচিনো। মাঝে ২০ বছরের বিরতি, ফের বাবা হলেন আল পাচিনো।

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...