Saturday, April 4, 2026

দ্রুত বে.আইনি চাকরিপ্রার্থীদের নাম প্রকাশ্যে আনার নির্দেশ! ফের আদালতের প্রশ্নের মুখে CBI

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে যুক্ত চাকরিপ্রার্থীদের নামও দ্রুত প্রকাশ্যে আনতে হবে। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) এমনই নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত (CBI Special Court)। এদিন আদালত সিবিআই আধিকারিকদের সাফ জানান, নিয়োগ মামলায় যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাঁদের প্রকাশ্যে আনতে হবে। শুক্রবার সিবিআইকে বিচারক প্রশ্ন করেন, যাঁরা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তাঁদের নামে ইতিমধ্যে চার্জশিট (Chargesheet) জমা দিয়েছে সিবিআই। কিন্তু যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের নাম চার্জশিটে কোথায়? তাঁরাও তো আইন ভেঙেছেন। তাঁরাও সমান দোষে দোষী। এরপরই বিচারক নির্দেশ দেন, আগামী ২৩ জুন কেস সংক্রান্ত নথি নিয়ে আদালতে আসতে হবে সিবিআইকে।

শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। এই মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডল (Tapas Mondal) এবং নীলাদ্রি ঘোষকে (Niladri Ghosh) আদালতে হাজির করানো হয়। তবে আগেভাগেই এই তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। আর এদিন আদালত সিবিআইয়ের সেই চার্জশিট সংক্রান্ত ব্যাখ্যা চেয়েছিল। যা এদিন আদালতকে জানানোর কথা ছিল সিবিআই-র। সেই প্রসঙ্গে সওয়াল জবাব চলাকালীন নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরিপ্রাপ্তদের প্রসঙ্গ আদালতে উঠে আসে।

এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক প্রশ্ন করেন, কুন্তল, তাপস, নীলাদ্রিরা তো এজেন্ট। এঁদের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। কিছু অনেকে এঁদের টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছেন। আবার অনেকে এমন আছেন যারা টাকা দিয়েও চাকরি পাননি। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের অবিলম্বে সামনে নিয়ে আসা হোক। তবে এদিন সিবিআই অবশ্য বিচারকের জবাবে স্পষ্ট করে কিছু জানায়নি।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...