Saturday, April 4, 2026

পঞ্চায়েতে তৃণমূলের প্রবীণতম প্রার্থী নব্বইয়ের গোপাল, হার কখনও সঙ্গী হয়নি

Date:

Share post:

বয়স একটা সংখ্যা মাত্র। বলছে, এবারের পঞ্চায়েত ভোট। নব্বইয়ে পা দিয়েও ভোটে লড়ছেন অপরাজেয় গোপাল নন্দী। পরাজয় কখনও সঙ্গী হয়নি তাঁর। কখনও দলীয় প্রতীকে, কখনও নির্দল। বরাবর জয় ধরা দিয়েছে তাঁকে। ১৯৬৫ সাল থেকে একটানা জিতে এসেছেন তিনি। এবারও নিশ্চিত জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে এভার গ্রিন গোপাল।

তাঁর গ্রামের বাসিন্দাদের দাবি, রাজ্যে প্রথম যখন পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছিল, তখন থেকেই রাজনীতিতে হাতেখড়ি দাসপুরের গোপাল নন্দীর। ৩৪ বছরের বাম জমানাও তাঁকে দমাতে পারেনি। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, যুগ যুগ ধরে বিপুল জয়ী হয়েছেন। এবারও গোপালবাবু তৃণমূলের উজ্জ্বল। দেওয়াল লিখতে হবে না, দলীয় পতাকা নিয়ে ঘুরতে হবে না। তৃণমূলের প্রার্থী গোপাল নন্দী এটাই শেষ কথা। ৯০ বছরের গোপাল নন্দী এবারও পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন।

পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ৩০৫ নম্বর বুথের গোবিন্দনগরের বাসিন্দা গোপাল নন্দী। ছাত্রজীবন থেকে রাজনীতিতে হাতেখড়ি। কংগ্রেসের হয়েই প্রথমে রাজনীতিতে হাতেখড়ি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গোপাল নন্দীর বিরুদ্ধে লড়াই করছেন বাম-কংগ্রেস সমর্থিত কংগ্রেস প্রার্থী। তবে শেষ হাসি হাসবেন গোপাল নন্দী, সেটা কিন্তু বিরোধীরাও স্বীকার করছেন।

আরও পড়ুন- অন্তঃস.ত্ত্বা ধর্ষি.তাকে সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ গুজরাট হাইকোর্টের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...