Friday, June 5, 2026

অন্তঃস.ত্ত্বা ধর্ষি.তাকে সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ গুজরাট হাইকোর্টের

Date:

Share post:

আদালতে বিচার চাইতে গিয়ে আপসে মিটিয়ে নেওয়ার পরামর্শ পেলেন অন্তঃসত্ত্বা নাবালিকা ধর্ষিতা। শাস্তির পরিবর্তে ধর্ষকের সঙ্গে মিটমাট করে নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে গুজরাট হাইকোর্টের(Gujarat High Court) বিচারপতি সমীর দাভে(Samir Dave)। কিছুদিন আগেই এই মামলাতেই মনুস্মৃতি(ManuSmriti) প্রসঙ্গ তুলেছিলেন বিচারপতি দাভে। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি।

বৃহস্পতিবার ওই মামলার শুনানি চলাকালীন বিচারপতি দাভে আইনজীবীকে পরামর্শ দেন, অভিযুক্তের সঙ্গে এবং অভিযোগকারিণীর সঙ্গে কথা বলতে। এই মামলায় কোনও সমঝোতার সম্ভাবনা রয়েছে কি না, তা-ও ভেবে দেখতে বলেন তিনি। যদিও এই প্রসঙ্গে নির্যাতিতার আইনজীবী আদালতে জানান, “আমি অভিযুক্তের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। একটু ভাবলেই তিনটি প্রাণ বাঁচানো যায়! কিন্তু অভিযুক্তের তরফে কোনও সঠিক প্রতিক্রিয়া পাইনি!” এই প্রসঙ্গে বিচারপতি জানান, “এই বিষয়ে প্রয়োজনে আদালত কথা বলবে অভিযুক্তের সঙ্গে।” জেলবন্দি ওই যুবককে আদালতে হাজির করানোর কথাও শোনা যায় বিচারপতির মুখে।

উল্লেখ্য, ধর্ষণের শিকার হয়ে ১৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা এই নাবালিকার গর্ভপাত করাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাবা। সম্প্রতি মামলার শুনানিতে ৭ মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকার উদ্দেশে ‘মনুস্মৃতি’র প্রসঙ্গ টানেন বিচারপতি দাভে। তিনি বলেন, “তোমার মা-ঠাকুমাকে জিজ্ঞাসা করে দেখবে, আগে মেয়েদের ১৪ থেকে ১৫ বছর বয়সের আগেই বিয়ে হত। তাঁদের সন্তানের জন্মও হত কম বয়সেই।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়, এরই মাঝে এবার ‘সমঝোতা’ প্রস্তাব দিয়ে বিতর্কে সেই বিচারক।

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...