Thursday, June 25, 2026

BJP-র শাখা সংগঠন RSS-এর নয়া কীর্তি! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কু.রুচিকর পোস্ট, অভিযোগ দায়ের আইনজীবীর

Date:

Share post:

BJP-র শাখা সংগঠন RSS-এর নয়া কীর্তি! বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ টুইট! মহারাষ্ট্রের সুনয়না হোলে (Sunayna Hole) নামে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের। শুক্রবার, এই অভিযোগ দায়ের করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) আইনজীবী দেবলীনা ঘোষ দাশ (Deblina Ghosh Das)। দেবলীনা কথায়, “যেভাবে বাংলার ব্যক্তিগত জীবন নিয়ে ওই মহিলা সমাজ মাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।“ আইনজীবী দাবি করেন, মহারাষ্ট্র পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করে এ রাজ্যে আনা হোক। এখানেই তাঁর বিচার হোক।

এদিন হাওড়া পুলিশের সাইবার ক্রাইম বিভাগে গিয়ে দেবলীনা বলেন, ”সামাজিক মাধ্যমে এই ধরনের মন্তব্য শুধু মাত্র আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করা নয়, একজন মহিলাকেও অপমান করা। এই প্রবণতা ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতাকে বিকৃত করছে। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।” অভিযোগের ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে হাওড়া পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

সূত্রের খবর, সুনয়না হোলে নাগপুরের আরএসএস কর্মী। তাঁর এই কাজে অস্বস্তিতে এরাজ্যের আরএসএসও। কলকাতার আরএসএস দফতরে ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিজেপি ও তাঁর সঙ্গীরা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েই এখন ব্যক্তিগত কুৎসার রাস্তায় হাঁটছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করে মুখ্যমন্ত্রী তথা একজন মহিলাকে অপমান করেছেন সুনয়না।

আরও পড়ুন- চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের শর্তসাপেক্ষে গ্রুপ সি-তে পদোন্নতি! প্রক্রিয়া শুরু কৃষি দফতরের

Related articles

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...