Thursday, June 25, 2026

চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের শর্তসাপেক্ষে গ্রুপ সি-তে পদোন্নতি! প্রক্রিয়া শুরু কৃষি দফতরের

Date:

Share post:

চুক্তিভিত্তিক Group D কর্মীদের Group C পদে উন্নীত করার কাজ শুরু করে দিল রাজ্যের কৃষি দফতর (State Agriculture Department )। কৃষি দফতরের গ্রুপ সি কর্মীদের মধ্যে যাঁরা প্রাথমিক ভাবে ন্যূনতম ৫ বছর কাজ করেছেন এবং মাধ্যমিক পাশ, তাঁদেরকেই এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে, তার জন্য তাঁদের পরীক্ষাতেও বসতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে গ্রুপ সি পদে উন্নীত হওয়ার সুযোগ। গ্রুপ ডি কর্মীরা গ্রুপ সি পদে উন্নীত হলে তাঁদের বেতনও বাড়বে।

গ্রুপ ডি পদে যেসব কর্মীরা কাজ করছেন তাঁদের একাংশকে গ্রুপ সি পদে উন্নীত করার প্রস্তাব কৃষি দফতর থেকে আগেই পাঠানো হয়েছিল রাজ্যের অর্থ দফতরে। সরকারি নীতি অনুযায়ী, যেসব চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীর গ্রুপ সি পদে উন্নীত হওয়ার যোগ্যতা রয়েছে, তাঁদের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে কৃষি দফতর। সেই তালিকায় ১ হাজারের বেশি চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি কর্মীর নাম আছে। তবে এই পদোন্নতির প্রস্তাবের বিষয়ে আরও কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্যের অর্থ দফতর। মূলত জানতে চাওয়া হয়েছে কৃষি দফতরে এখন স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ঠিক কতজন গ্রুপ সি ও গ্রুপ সি কর্মী রয়েছে এবং সেখানে এই দুই পদে এখন ঠিক কত শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, গ্রুপ সি’র স্থায়ী পদগুলি পূরণের জন্য নিয়োগকারী সংস্থার কাছে প্রস্তাব গিয়েছে কিনা।

আরও পড়ুন- ধর্মের কল…! নন্দীগ্রামের নির্দল প্রার্থীকে শুভেন্দু ঘনিষ্ঠ সেই প্রলয়ের হু.মকি ফোন ভাইরাল

সরকারের বিভিন্ন দফতরের মধ্যে একমাত্র কৃষি দফতরই এখন এই নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক পাশ তো বটেই, স্নাতক, এমনকী স্নাতকোত্তর ডিগ্রিধারী অনেকে চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি কর্মী হিসেবে কাজ করছেন দফতরে। তাঁরা এই সুযোগ পেলে লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...