Friday, April 3, 2026

নজিরবিহীন! বসিরহাটের ৪ ব্লকে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল হাইকোর্ট

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। শুক্রবার বসিরহাটের (Basirhat) ৬০ বিজেপি প্রার্থীর মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল আদালত। তবে হাই কোর্ট এদিন সাফ জানিয়েছে, এবার আর বিডিও অফিসে নয়, ওই ৬০ প্রার্থী মনোনয়ন পেশ করবেন মহকুমা শাসকের দফতরে। আর তাঁদের সবরকম সহায়তা করতে হবে বসিরহাটের পুলিশ সুপারকে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) এমনই নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি।

মনোনয়ন জমা দিতে না পেরে এই ৬০ বিজেপি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এরপরই তড়িঘড়ি এই বিষয়ে পদক্ষেপ করে আদালত। তবে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওই বিজেপি (BJP) প্রার্থীদের বিডিও অফিস নিয়ে গিয়ে কেন মনোনয়ন জমার (Nomination File) যথোপযুক্ত বন্দোবস্ত করেনি পুলিশ? এমনই অভিযোগ তোলেন প্রার্থীরা। তারপরই কড়া পদক্ষেপ হাইকোর্টের।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন স্পষ্ট জানিয়েছেন, বসিরহাটের চারটি ব্লকের ৬০ বিজেপি প্রার্থী শুক্রবার বিকেল ৪টের মধ্যে মনোনয়ন পেশ করতে পারবেন। সন্দেশখালি ১ ও ২ নং ব্লক, মিনাখাঁ, ন্যাজাট ও হাড়োয়ার ৬০ বিজেপি প্রার্থী মহকুমা শাসকের দফতরে গিয়ে তাঁদের মনোয়নপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি এদিন বিচারপতি সিনহা নির্দেশ দেন, বিকেল ৪টের মধ্যে যাঁরা মহকুমা শাসকের দফতরে যাবেন তাঁদের মনোনয়ন জমা নিতেই হবে।

তবে এদিন হাইকোর্টের রায় প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, হাইকোর্টে যদি বিরোধীদের একটা কাউন্টার করে দেওয়া হত তাহলে সুবিধা হত। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব দয়া করে মহামান্য বিচারপতি এজলাসে দরজা খুলে বসে থাকুন। ওটাই বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জায়গা হোক এবং গুনে দেখুন বিরোধীরা ঠিক কতজন প্রার্থী দিতে পারেন। পাশাপাশি কুণাল জানান, হাইকোর্ট পারলে এই অর্ডার দিয়ে দিক যেখানে বিজেপি প্রার্থী পাবে না সেখানে কাউকে না কাউকে বিজেপির প্রার্থী হতেই হবে।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...