Saturday, April 4, 2026

বৃষ্টির সঙ্গে টানা বজ্র.পাত! তারকেশ্বরে মৃ.ত ২, জ.খম ৩

Date:

Share post:

টানা বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। আর এতেই আরামবাগে প্রাণ গেল দুজনের। শুক্রবার বিকেলে তারকেশ্বর ধনিয়াখালি দাদপুর এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় মাঠে কৃষি কাজ করছিলেন তারকেশ্বরের মির্জাপুর এলাকার দুই বাসিন্দা। সেখানেই বজ্রপাতে মারা যান দুজন ব্যক্তি। মৃতরা হলেন, সুরজিৎ চৌধুরী অন্যজন তারকেশ্বরের ভঞ্জিপুর এলাকার সনৎ দাস। বয়স ৪০।

অন্যদিকে বজ্রপাতে গুরতর আহত হন তারকেশ্বরের মির্জাপুর এলাকার অবিনাশ মান্না নামে এক ব্যক্তি, তিনি তারকেশ্বর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদপুর এলাকার রেখা মান্না নামে এক মহিলা গুরুতর যখম হন। এছাড়াও এদিনের বজ্রপাতে একটি শিশুও আহত হয়েছে বলে খবর।

আরও পড়ুন- BJP-র শাখা সংগঠন RSS-এর নয়া কীর্তি! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কু.রুচিকর পোস্ট, অভিযোগ দায়ের আইনজীবীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...