Saturday, June 27, 2026

মেসিকে জড়িয়ে ধরে আটক এক সমর্থক, কী করল চিনের পুলিশ

Date:

Share post:

শুধু একবার ছুঁয়ে দেখার চেষ্টা। কিছুটা সময় তাঁকে জড়িয়ে ধরা। আর তার জেরেই বড় শাস্তির মুখে চিনের এক সমর্থককে। তাঁর অপরাধ, তিনি মাঠের মধ্যে ঢুকে লিওনেল মেসিকে একবার জড়িয়ে ধরেছিলেন। মেসির নিরাপত্তার জন্য এটা ভয়ানক হতে পারত। তবে ভক্তের আবেগ বাঁধ মানেনি। আর তার খেসারত দিতে হচ্ছে সেই ভক্তকে।

বৃহস্পতিবার বেজিং-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নেমেছিল আর্জেন্তিনা। আর সেই সময়ই ঘটে যায় এমন ঘটনা। চিনে সাধারণভাবে মেসির খেলা দেখার সুযোগ পান না সাধারণ সমর্থকরা। এবার পেয়েছিলেন। বিশ্বকাপজয়ী তারকাকে দেখতে তাই দলে দলে ভিড় জমান ফ্যানরা। মাত্র ২ মিনিটের মাথাতেই মেসি গোল করে দলকে এগিয়ে দেওয়ায়, তাঁদের আনন্দের মাত্রাও অনেকটাই বেড়ে যায়। এর মাঝেই নিজের স্বপ্নের ফুটবলারকে সামনে থেকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি অষ্টাদশী এই সমর্থক। মাঠের মধ্যে ঢুকে পড়ে মেসিকে জড়িয়ে ধরেন তিনি। এর আগে আবার আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গেও হাত মেলান তিনি।

যদিও মেসি এ নিয়ে কোনও অভিযোগ করেননি। তবে তাঁর নিরাপত্তার স্বার্থেই সেই ফুটবল প্রেমীককে গ্রেপ্তার করা হয়। যদিও ম্যাচ চলাকালীন তাঁকে কিছুই বলা হয়নি। নিজের আসনে গিয়ে বসে বাকি ম্যাচটাও উপভোগ করেন তরুণ এই ফ্যান। দর্শকাসনে তাঁকে রীতিমত বীরের সম্মান দেওয়া হয়। তাঁকে সঙ্গে নিয়ে সেলফি তুলতে দেখা যায় একাধিক সমর্থককে। কারণ, নিরাপত্তার জাল ছিঁড়ে, বিজ্ঞাপন বোর্ড টপকে মেসির সঙ্গে দেখা করেছিলেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বেজিং পুলিশ। গ্রেপ্তার করা হলেও তাঁর বিরুদ্ধে মামলা করতে পারেনি চিনের পুলিশ। কারণ এই তরুণের বয়স ১৮-র কম। বেজিং-এ ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। অজি ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গিয়েছিলেন এঞ্জো ফার্নান্দেজ। বক্সের কিছুটা বাইরে থাকা মেসিকে পাস বাড়িয়ে দেন তিনি। বল ধরেই ডি বক্সের মাথা থেকে অস্ট্রেলিয়ার দুই প্রতিপক্ষকে কাটিয়ে বাঁক খাওয়া শটে বল জালে জড়িয়ে দেন। দুই মিনিটের মাথায় গোল করে দলে এগিয়ে দেন মেসি। শুধু তাই নয়, বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার একাধিক ডিফেন্ডারকেও কাটিয়ে এগিয়ে যেতে দেখা যায় মেসিকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ৬৮ মিনিটে ফার্নান্ডেজের বাঁ দিক থেকে করা ডান পায়ের ক্রসে মাথা ছুঁয়ে গোল করে যান পেজেলা। দুই গোলের ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:ফুটবলের পর ক্রিকেটেও চমক মোহনবাগানের, পি সেন ট্রফির জন‍্য রিঙ্কুকে প্রস্তাব বাগানের


 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...