Sunday, March 29, 2026

ঘনঘন লোডশেডিংয়ে গ্রাহকদের সহযোগিতা চেয়ে বিবৃতি জারি সিইএসসির

Date:

Share post:

একদিকে তীব্র দাবদাহ, তার উপর ঘন ঘন লোডশেডিং।এই দুইয়ে মিলিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় শহরবাসীর। কখনও দিনে, আবার কখনও রাতে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট কলকাতাবাসী। এই পরিস্থিতিতে সিইএসসি-কে কাঠগড়ায় তুলেছেন শহরবাসী। কিন্তু পরিস্থিতির খুব একটা বদল হয়নি।

সিইএসসি -র বিরুদ্ধে শহরবাসীর ক্ষোভ, সহ্যের সীমা পেরোতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা শনিবার বিবৃতি জারি করেছে সিইএসসি । লোডশেডিংয়ের কারণ তুলে ধরার পাশাপাশি উপভোক্তাদের দেওয়া হয়েছে পরামর্শও।সিইএসসি -র বিবৃতি অনুযায়ী, ‘আমাদের শহরে অপ্রত্যাশিতভাবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ছে। স্বাভাবিকের তুলনায় অনেকটাই বাড়ছে তাপমাত্রা। বিগত বহু বছর ধরে আমরা সফলভাবে শহরের বিদ্যুতের চাহিদা মেটাতে পেরেছি। ১৬ জুন ২০২৩-র ২৬০৬ মেগাওয়াট বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা আমরা পূরণ করতে পেরেছি।’

সিইএসসি বিবৃতিতে আরও বলেছে, ‘এই পরিস্থিতিতে, আমরা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের মূল্যবান গ্রাহকদের কাছে অনুরোধ করছি তাঁরা যেন তাঁদের এয়ার কন্ডিশনারগুলির ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করেন এবং সিইএসসি অনুমোদিত বিদ্যুতের লোডসীমা বজায় রাখার চেষ্টা করেন। এটা আমাদের ওভারলোডিংয়ের সমস্যা থেকে মুক্তি দিয়ে সঠিকভাবে পরিষেবা দিতে সাহায্য করবে। এই বিষয়ে আমরা আন্তরিকভাবে সকল গ্রাহকের সহযোগিতা চাই।’

সিইএসসির এই বিবৃতিতে গ্রাহকরা আশস্ত্ব হলেও, সবাই চাইছেন দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি।

 

Related articles

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...