Thursday, June 25, 2026

বাম-বিজেপির গোপন আঁতাত ফাঁস! “নওশাদ বিবৃতি দিন”, সরব কুণাল

Date:

Share post:

বাম-বিজেপির গোপন আঁতাত বারবার সরব হয়েছে শাসকদল তৃণমূল(TMC)। এবার সেই আঁতাতের ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddiqi) হোয়াটসঅ্যাপের চ্যাটে। এই ইস্যুতেই এবার সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। যে হোয়াটস অ্যাপ চ্যাট এদের গোপন আঁতাত প্রকাশ করে দিয়েছে এবিষয়ে বিবৃতি দিন নওশাদ। পাশাপাশি আইএসএফের বিজেপি(BJP) প্রীতির ভিডিও পোস্ট করেন কুণাল।

শুক্রবার রাতে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত‌্যানন্দ রাইয়ের পিএ’র বিধানসভা ভোটের সময় হওয়া গোপন হোয়াটসঅ‌্যাপ চ‌্যাট ফাঁস করেন টুইটের মাধ্যমে। এরপরই চাঞ্চল‌্য পড়ে যায় রাজ্য রাজনীতিতে। দলের মুখপাত্রদের টুইট করা চ‌্যাটের স্ক্রিনশট রিটুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ও। তিনি লেখেন, “এটি এই দাবির একটি প্রমাণ যে ২০২১- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির নেতারা নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করেছিলেন। এর থেকে লজ্জাজনক আর কী হতে পারে? এটা বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করা জরুরি। এবং একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত।”

রাতেই এই ইস্যুতে সরব হন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইটারে তিনি লেখেন, “তাহলে কি নওশাদ সিদ্দিকির মাধ্যমেই বিজেপির সঙ্গে গোপন সেতুবন্ধন রাখত সিপিএম? নওশাদ আর বিজেপি নেতাদের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট সত্যি হলে এই প্রশ্নটাও ওঠা স্বাভাবিক। 2021এ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সময়ে এই বিশ্বাসঘাতকতা কারা করেছিল? স্ক্রিনশট ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। ব্যাখ্যা?” এর পাশাপাশি শনিবার এই ইস্যুতে কুণাল টুইটারে লেখেন, “গোপন আঁতাতের হোয়াটসঅ্যাপ চ্যাট সত্যি হলে এটা আরেক বড় বেইমানি। তৃণমূলের ভোট কাটার চক্রান্ত।” এবিষয়ে নওশাদের বিবৃতি চান তিনি। একইসঙ্গে দুটি ভিডিও পোস্ট করেন তৃণমূল মুখপাত্র। যেখানে দেখা যাচ্ছে আইএসএফের বিজেপি প্রীতি। নৌশাদকে বলতে শোনা যাচ্ছে, “দলনেতা হিসেবে অধীর চৌধুরীর চেয়ে শুভেন্দু অধিকারীকে বেশি আমি পছন্দ করি।” এছাড়াও আব্বাস সিদ্দিকিকে বলতে শোনা যাচ্ছে, “আমরা বিজেপিকে পছন্দ করি তৃণমূল নয়।”

 

Related articles

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...