Tuesday, April 7, 2026

অকেজো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! সম.স্যায় ইউজাররা

Date:

Share post:

প্রযুক্তি নির্ভর পৃথিবীতে এই মুহূর্তে সমাজমাধ্যমের (Social media) সক্রিয়তা চোখে পড়ার মতো। কিন্তু সেই প্রযুক্তির বিভ্রাটে যদি ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (What’s app) এবং ইনস্টাগ্রাম (Instagram) আচমকা কাজ করা বন্ধ করে দেয় তাহলে যে কতটা বিপত্তি হতে পারে তার সাক্ষী হল শুক্রবারের মধ্যরাত। বিশ্বজোড়া ইউজারদের একটা বড় অংশ সমস্যায় পড়লেন ভারতীয় সময় শুক্রবার রাত ১২টা নাগাদ । আচমকাই অকেজো ‘মেটা’র (META) তিনটি অ্যাপ। মেসেজ , ছবি বা ভিডিও কোন কিছুই পাঠানো যাচ্ছিল না। আচমকা পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন কোটি কোটি গ্রাহক।

শুক্রবার গভীর রাত পর্যন্ত বিষয়টি নিয়ে মেটার তরফ থেকে কিছুই জানানো হয়নি। পরিষেবা অবশ্য কিছু সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়। অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে অভিযোগ জমা হতে থাকলেও মেটা অফিসিয়াল কোনও বিবৃতি দেয়নি। “অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী”, বলে দায় সারেন মেটার মুখপাত্র। এই প্রথম নয় এর আগেও বারবার সমস্যায় পড়েছে এই গুরুত্বপূর্ণ মেসেজিং অ্যাপগুলি। গতকাল রাতে প্রায় ১২ হাজার অভিযোগ জমা পড়ে।

 

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...