Monday, April 6, 2026

সরকারি হাসপাতালে রো.গ নির্ণয়ের পরিকাঠামো নির্মাণে ১৬ কোটি বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগ নির্ণয় পরিকাঠামো নির্মাণের জন্য রাজ্য সরকার ১৬ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। ওই টাকায় সিটি স্ক্যান, ডিজিটাল রেডিওগ্রাফি, এমআরআই এবং পেট সিটি স্ক্যানার যন্ত্র কেনা হবে। এজন্য মোট ১৬ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এ ছাড়াও ফেয়ার প্রাইস ডায়ালিসিস সেন্টারের জন্যে আরও ৬৮ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

ন্যাশনাল ফ্রি ডায়াগনস্টিক সার্ভিসেস (এনএফডিসি) প্রকল্পে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল এবং স্টেট জেনারেল হাসপাতালে ‘পিপিপি’ (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছে। সেই পরিষেবা আরও সম্প্রসারিত করতেই নতুন যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের। তার জন্যে রাজ্যের প্রথম সারির মোট ৯টি হাসপাতালকে অর্থ মঞ্জুর করা হয়েছে। এই তালিকায় রয়েছে বি সি রায় শিশু হাসপাতাল, এসএসকেএম, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস, রামরিকদাস হরলালকা হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল, রফি আহমেদ ডেন্টাল মেডিক্যাল কলেজ, পুরুলিয়া ও জলপাইগুড়ি হাসপাতাল। ফেয়ার প্রাইস ডায়ালিসিস সেন্টার চালানোর জন্যে টাকা পাচ্ছে এসএসকেএম, মালদা মেডিক্যাল কলেজ, ড. বি এন বোস হাসপাতাল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল এবং দুর্গাপুর ও কাটোয়া মহকুমা হাসপাতাল।

আরও পড়ুন- বাংলার পঞ্চায়েতে আপের প্রার্থী! ‘ভুয়ো’ খুঁজতে ময়দানে কেজরির দল

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...