Monday, April 6, 2026

বৃষ্টিই কেড়ে নিল প্রা.ণ! বাজ পড়ে দক্ষিণবঙ্গে মৃ.ত ৩

Date:

Share post:

কলকাতা জুড়ে তীব্র আদ্রতা। এরই মধ্যে বিকেলের দিকে মেঘলা আকাশ। গরমে অস্বস্তি অব্যাহত। উত্তরে প্রাক বর্ষা শুরু হলেও, দক্ষিণে এখনও বর্ষার বৃষ্টি নেই। তবে এরই মধ্যে শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে পড়েছে বাজ। তাতে মৃত্যু হয়েছে তিনজনের। এরমধ্যে ঝাড়গ্রামে দু’জন ও দুর্গাপুরে একজনের মৃত্যু হয়েছে। ঝাড়গ্রামে মৃতের নাম বুধুরাম সরেন ও নাসির আনসারি। বুধুরাম সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আর নাসির পেশায় ট্রাক চালক। স্নান করে ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় তাঁর।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবারও অস্বস্তিকর গরম থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আবহাওয়াবিদদের বক্তব্য, পশ্চিম জেলাগুলিতে যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে আছে, সেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি। কিন্তু কলকাতায় আর্দ্রতা এত বেশি থাকছে যে অস্বস্তি কমছে না।

আরও পড়ুন- ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে বেআব্রু স্বাস্থ্য পরিষেবা! শ.বদেহবাহী গাড়ি না মেলায় শিশুর দে.হ ব্যাগে ভরে বাড়ি ফিরলেন বাবা

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...