Monday, April 6, 2026

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নামছে ভারত, প্রতিপক্ষ লেবানন

Date:

Share post:

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নামছে ভারতীয় দল। ফাইনালে প্রতিপক্ষ লেবানন। লেবাননের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ইগর স্টিমাচের দল। লেবাননকে হারিয়ে ট্রফি জেতাই লক্ষ সুনীল ছেত্রীদের। গ্রুপ পর্বে লেবাননের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত, যার ফলে এই ফাইনালটি যথেষ্ট কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতীয় দলের কোচ এসব নিয়ে বেশি ভাবতে নারাজ। বরং ফাইনালে দল ভালো খেলবে বলেই মনে করেছেন তিনি।

ফাইনাল ম‍্যাচ নিয়ে স্টিমাচ বলেন, “আমরা মাঠে প্রথম মিনিট থেকে জেতার মানসিকতা নিয়ে খেলব। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করব না। গত বৃহস্পতিবারের থেকে এই ম্যাচটা আলাদা হবে।লেবাননের ৪-৫ জন ফুটবলার রয়েছে যাদের বিদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। ওরা খুব টেকনিক্যাল একটি দল, যাদের ভালো পাসিং রয়েছে। একটি দল হিসেবে, আমরা আগের ম্যাচে ভালো করেছি এবং আগামীকালও আমাদের তাই করতে হবে। ওরা আমাদের ওদের ব্যক্তিগত গুণ দিয়ে আঘাত করতে পারে, তাই ওদের গোলের সামনে আসতে দেওয়া যাবে না।”

স্টিমাচের সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন গোলরক্ষক অমরিন্দর সিং। আগামিকালের ম‍্যাচ নিয়ে অমরিন্দর বলেন, “যেহেতু আমি ওড়িশা এফসির ফুটবলার, আমার সমর্থকদের সামনে খেলাটা খুবই স্পেশ্যাল। সন্দেশ ঝিঙ্গান এবং আনোয়ার আলিকে সামনে পেয়ে খুব ভালো লাগছে, কারণ তারা আমায় অনেক আত্মবিশ্বাস যোগায়। গোলরক্ষক হিসেবে, যোগাযোগ অত্যন্ত জরুরি, আর ওদের সঙ্গে এটি করা খুব সহজ যেহেতু আমাদের অত বলতে হয় না। আমাদের খুব ভালো বোঝাপড়া রয়েছে। আগামিকালের ম‍্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। ট্রফি জয়ই লক্ষ‍্য আমাদের। ”

আরও পড়ুন:মেসিকে জড়িয়ে ধরে আটক এক সমর্থক, কী করল চিনের পুলিশ


 

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...