Saturday, April 4, 2026

সুজাপুরে তৃণমূল নেতা খু*নের ঘটনায় গ্রেফতার এক পঞ্চায়েত প্রার্থী

Date:

Share post:

মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার এক পঞ্চায়েত প্রার্থী। আব্দুল মান্নান নামে ধৃত সুজাপুরের বালুপুর এলাকার বাসিন্দা।গত পঞ্চায়েত বোর্ডের সদস্যও তিনি। দিনকয়েক আগেই তিনি দলবদল করে যোগ দেন কংগ্রেসে। এবারও সুজাপুর গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন ধৃত আব্দুল মান্নান।

কংগ্রেসের টিকিটে তিনি সুজাপুর পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন বলে দাবি তৃণমূলের। যদিও কংগ্রেসের দাবি, তাকে দলের টিকিট দেওয়া হয়নি। গতকাল খুনের ঘটনায় ছজনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী জীবু বিবি। ঘটনায় অন্যতম অভিযুক্ত আব্দুল মান্নানকে কালিয়াচকের চামাগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মালদা আদালতে তোলা হয়। ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন দলবদল করেন। শনিবার দুপুরে মসজিদে নমাজ পরতে গিয়েছিলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিবু বিবির স্বামী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোস্তাফা শেখ। ওই সময়ে মসজিদের কাছে স্থানীয় একটি দোকানে দলের পতাকা লাগানো নিয়ে তাঁর  সঙ্গে আসানউল হক, আবদুল মান্নান-সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর বচসা বাধে। বচসা চরমে উঠলে ভারী কোনও বস্তু দিয়ে মোস্তফা শেখকে আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়ার পড়ে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করতে থাকেন কংগ্রেস কর্মীরা। রক্তাক্ত অবস্থায় মোস্তফাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...