Monday, April 13, 2026

স্থগিত সোমবারের মন্ত্রিসভার বৈঠক, বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়েছে। শেষ হয়েছে মনোনয়ন জমার কাজ। চলছে স্ক্রুটিনি। এই পরিস্থিতি রাজ্য মন্ত্রিসভার বৈঠক স্থগিত করল নবান্ন (Nabanna)। সোমবার বিকেল তিনটে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মন্ত্রিসভার বৈঠক ডাকেন। কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi) জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক স্থগিত করে দেওয়া হল।

নবান্ন সূত্রে খবর, পরবর্তী মন্ত্রিসভার বৈঠকের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। প্রশাসনিক মহলের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত শাসকদলের মন্ত্রীরা। সেই কারণেই আপাতত মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। জেলায় জেলায় ভোটের প্রচারে আপাতত ব্যস্ত রাজ্যের অধিকাংশ মন্ত্রী। সেই কারণেই এই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। আগামী লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোট সব রাজনৈতিক দলের কাছেই একটা অ্যাসিড টেস্ট। রাজ্যে যথেষ্ট ভালো অবস্থায় থাকলেও বিন্দুমাত্র জমি ছাড়তে রাজি নয় শাসকদল। সেই কারণে দলের সব নেতৃত্বকে প্রচারের কাছে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তালিকায় রয়েছেন মন্ত্রিসভার সদস্যরাও। প্রচার পর্ব শেষ হওয়ার পরে মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।

 

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...