Thursday, May 28, 2026

অল্পের জন্য বড় দু.র্ঘটনা এড়াল নীলাচল এক্সপ্রেস! ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

Date:

Share post:

ফের বড়সড় প্রশ্নের মুখে ভারতীয় রেলের (Indian Rail) নিরাপত্তা ব্যবস্থা (Security)। এবার বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল পুরী থেকে দিল্লির আনন্দবিহারগামী নীলাচল এক্সপ্রেস (Nilachal Express)। শনিবার বিকেল ৫টা নাগাদ রায়বরেলী জংশন ছাড়ার পর বিকেল ৫টা নাগাদ নিগোহা স্টেশনের কাছে পৌঁছয় ট্রেনটি। আর তারপরই ঘটে যায় অঘটন।

শনিবার বিকেলে লখনৌয়ের নিগোহান স্টেশন দিয়ে নীলাচল এক্সপ্রেস স্টেশন থেকে ছাড়ার পরই দেখা যায় ট্রেনের লাইন বেঁকে গিয়েছে। লাইনের রক্ষণাবেক্ষণের অভাবেই এই অঘটন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ট্রেনটি ছাড়ার আগে এমন হলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আচমকা কেন এই সমস্যা? জানা গিয়েছে, রায়বরেলী থেকে পাঁচটি স্টেশন পরে এই নিগোহা স্টেশন। কিন্তু ট্রেনটি এখানে থামে না। তবে এদিন মেন লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে নীলাচল এক্সপ্রেসটিকে লুপ লাইন দিয়ে পাস করানোর জন্য সিগন্যাল দেওয়া হয়েছিল। আর ট্রেনটি নিগোহা স্টেশনের কাছে লুপ লাইন দিয়ে যাওয়ার সময় চালক জোর একটা ঝাঁকুনি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটিকে থামিয়ে দেন। এরপরই তড়িঘড়ি কন্ট্রোল রুম এবং রেলের ইঞ্জিনিয়ার বিভাগে খবর দেন। পরে ট্রেনটি লখনউ স্টেশনে পৌঁছলে অভিযোগ দায়েরের পাশাপাশি বিষয়টি রেলের শীর্ষ আধিকারিকদেরও জানান তিনি।

এদিকে বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন যে লুপ লাইন দিয়ে নীলাচল এক্সপ্রেসকে পাস করানো হচ্ছিল, সেখানেই এক জায়গায় রেললাইন বেঁকে সরে গিয়েছে। এরপরই রেললাইনটিকে দ্রুত সারানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে লখনউয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। রেল বিশেষজ্ঞরা জানিয়েছেন, রেললাইন ঠিকমতো মেরামত না করার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে এদিন চালক সময় মতো বিষয়টি উপলব্ধি করে ট্রেনটি থামিয়ে দেওয়ায় বহু প্রাণ বাঁচে।

 

 

 

 

Related articles

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...