Thursday, June 25, 2026

যোগীরাজ্যে তাপপ্রবাহে তিনদিনে মৃ.ত ৯৮!

Date:

Share post:

তাপপ্রবাহে (Heat Wave) নাকাল উত্তরপ্রদেশের বাসিন্দারা। তীব্র দাবদাহ যোগীরাজ্যে। সময় যত গড়াচ্ছে ততই ভয়ানক হচ্ছে পরিস্থিতি। উত্তরপ্রদেশের বালিয়া জেলা প্রশাসন (Ballia District Administration of Uttar Pradesh)সূত্রে খবর, গত তিন দিনে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এই ৯৮ জনের মধ্যে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মৃতের সংখ্যা ৫৪ এবং বিহারে ৪৪।

চিকিৎসকরা জানিয়েছেন, যোগীরাজ্যের এই জেলায় কার্যত লু বইছে। প্রচণ্ড গরমের কারণে সাধারণ মানুষজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে সেই সংখ্যাটা ৪০০ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা প্রকাশ্যে আসায় চিন্তা বাড়ছে। গত ৭২ ঘণ্টার হিসেব বলছে বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন মৃত্যু হয়েছে তেইশ জনের। তারপরের দিন শুক্রবার ১৬ জুন কুড়ি জনের এবং গতকাল অর্থাৎ ১৭ জুন বিকেল ৪টে পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যের ১৮টি জায়গায় চরম তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের কারণে আগামী ২৪ জুন পর্যন্ত পাটনা এবং রাজ্যের সমস্ত জেলায় স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ এবং আগামিকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গতকাল ১১টি জেলায় তাপমাত্রা ছিল প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে। পাটনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস, শেখপুরায় ৪৫ ডিগ্রি। রোগী ও কর্মীদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে হাসপাতালে ফ্যান, কুলার এবং এয়ার কন্ডিশনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যাও বাড়ানো হয়েছে।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...