Wednesday, June 24, 2026

জাহাজ ডুবে ম.র্মান্তিক পরিণতি ৩০০ পাক নাগরিকের! গ্রে.ফতার ১০ পাচা.রকারী

Date:

Share post:

কমপক্ষে ৩০০ জন যুবককে পাকিস্তান (Pakistan) থেকে ইউরোপে (Europe) পাচারের (Smuggling) অভিযোগে গ্রেফতার ১০ পাচারকারী। গত বুধবারই গ্রিসে (Greece) ভয়াবহ জাহাজডুবির ঘটনায় মৃত্যু হয় বহু পাকিস্তানির। তারপরই এই বড়সড় পাচারচক্রের সন্ধান পায় পাক সরকার। রবিবারই ১০ পাচারকারীকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন। তাদের বিরুদ্ধে ভালো চাকরির টোপ দিয়ে তরুণদের বেআইনিভাবে ইউরোপে পাচারের চেষ্টার অভিযোগ ওঠে।

বেশ কয়েকদিন আগেই গ্রিস উপকূলে নৌকা দুর্ঘটনায় ৭৮ জন অভিবাসী মারা যান এবং শতাধিক নিখোঁজ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের ৩০০ জন পাকিস্তানি শরণার্থী জাহাজটিতে ছিল বলে মনে করা হচ্ছে। তবে এদিন মাত্র ১২ জন পাকিস্তানিকে জীবিত পাওয়া গেলেও তাদের অধিকাংশকেই মৃত বলে মনে করা হচ্ছে। দুর্যোগের সময় নৌকাটিতে প্রায় ৪০০ থেকে ৭৫০ জন লোক ছিল। গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত ১০৪ জন জীবিতকে উপকূলে নিয়ে আসা হয়েছে। বুধবার গ্রিসের পেলোপনিস উপদ্বীপের কাছে মরিচা ধরা ট্রলারটি ডুবে যাওয়ার পরে অন্তত ১৫০ জন পাকিস্তানি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে যে, এই মর্মান্তিক ঘটনায় প্রায় ৩০০ পাকিস্তানি নাগরিক মারা গেছেন।

পাক প্রশাসনের দাবি, মৃতদের মধ্যে অধিকাংশই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। প্রবল অভাবের তাড়নায় দেশ ছেড়ে রোজগারের সন্ধানে বেরিয়েছিলেন তাঁরা। বেআইনিভাবে ইউরোপে ঢুকে সেখানে চাকরির খোঁজে যান পাকিস্তানি তরুণরা। এবারও গ্রিসের জলপথ ঘুরে ইউরোপে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু পথেই জাহাজডুবিতে তাঁদের মর্মান্তিক পরিণতি ঘটে। এদিকে সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মানুষ চোরাচালানে জড়িত এজেন্টদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এখনও পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ ১০ জন অভিযুক্ত মানব পাচারকারীকে গ্রেফতার করেছে, যারা এই পাচারচক্রের সঙ্গে জড়িত তাদের “কঠোর শাস্তি” দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী গ্রিসে প্রায় ৫০,০০০ পাকিস্তানি রয়েছে। অন্য দিকে বেসরকারি হিসাব অনুযায়ী, অবৈধ অভিবাসীর সংখ্যা সর্বোচ্চ ৪-৫ লাখ, যা গ্রিসের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ।

 

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...