Tuesday, April 7, 2026

বহড়ুতে বিদ্যুৎ থেকে বালুরঘাটে কাস্ট সার্টিফিকেট, নবজোয়ারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ অভিষেকের

Date:

Share post:

কোচবিহার টু কাকদ্বীপ, রোদ-ঝড়-জল-হামলা-মামলাকে জয় করে প্রায় দু’মাস ব্যাপী তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সফলভাবে শেষ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাম বাংলার জেলায় জেলায় জনসংযোগের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের অভাব-অভিযোগ শুনেছেন। কারও জলের সমস্যা তো কারও রাস্তার, আবার কোথাও সেতুর দাবি তো কোথাও জ্বলে না আলো। অভিষেক প্রতিশ্রুতি দেননি, নিমেষে তার বাস্তবায়ন করেছেন।

ফের জননেতার মতো সমাধান করলেন। ফের স্বপ্নের ফেরিওয়ালা হলে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের কাছে। দক্ষিণ ২৪ পরগনায় নবজোয়ারের সময় গ্রামের বিদ্যুতের সমস্যার কথা তুলেধরেন জয়নগর থানার অন্তর্গত বহড়ুর ধীবর হাট গ্রাম পঞ্চায়েতের ফরিদ ও মঞ্জুলা শেখ। তাঁদের অভিযোগ ছিল, বিদ্যুতের লাইন থাকলেও বেশিরভাঙ সময় কারেন্ট থাকে না। ফলে খুব সমস্যায় পড়তে হয়। গরমে কষ্ট হয়। অভিষেক আশ্বাস দিয়েছিলেন সমাধানের। ব্যস, ৪৮ ঘন্টার মধ্যে মুশকিল আসান। এদিন ক্যামেরার সামনে অভিষেককে ধন্যবাদ জানান মঞ্জুলারা।

অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের, যেখানে মহিলারা জাতি শংসাপত্র না পাওয়ার অভিষেকের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সমস্যার সমাধান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বালুরঘাট ব্লকের রিঙ্কি হেমব্রম, প্রমীলা হেমব্রমরা নবজোয়ার করসূচির সময় অভিষেককে কাছে পেয়ে তাঁর সমস্যার কথা জানিয়েছিলেন। জাতিগত শংসাপত্র পেয়ে তাঁরাও অভিষেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, নবজোয়ার কর্মসূচি শেষ হওয়ার পরেও রাজ্যজুড়ে মানুষের যা সমস্যা, এখনও তাঁর সমাধান করে চলেছেন অভিষেক। একজন জননেতার কর্তব্য পালনে দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুন- রাজ্যে কবে ঢুকছে বর্ষা? স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...