Monday, June 8, 2026

পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়-নিষ্ক্রিয় দুধরনের অভিযোগ নিয়ে হাই কোর্টে শান্তনু ঠাকুর!

Date:

Share post:

ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) যাওয়া নিয়ে বিস্তর ঝামেলা করেন BJP সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তাঁর অনুগামীরা সেদিন ওই চত্বরে রীতিমতো তাণ্ডব চালায়। এর জেরে পদক্ষেপ করে পুলিশ। তাতে গোঁসা হওয়ায় পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সোমবার উচ্চ আদালতে অভিযোগ জানান তিনি। শান্তনুর অভিযোগ, মন্দিরের তরফে জানানো অভিযোগের কোনও পদক্ষেপ না করলেও কয়েকজন ভক্তের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার সেই মামলার শুনানির সম্ভাবনা।

১১ জুন অভিষেকের সফর ঘিরে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে তুলকালাম বাধান শান্তনুরা। অভিষেক পৌঁছনোর পরে এলাকা ছেড়ে কিছুক্ষণের জন্য গা ঢাকা দেন শান্তনু-অনুগামী বিজেপির কর্মীরা। গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন অভিষেক। প্রয়াত বড়মা বীণাপাণিদেবীর ঘরে শ্রদ্ধা জানান। বেরিয়ে অভিষেক জানান, ঠাকুরবাড়ি রাজনীতির জায়গা নয়। তাঁর কথায়, ‘‘আমি চাইলে ৫ মিনিট লাগবে। কিন্তু আমরা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও-তে বিশ্বাস করি না। পুজো দিতে এসেছিলাম। তিন মাস পর আবার আসব। দম থাকলে আটকে দেখিয়ো!’’ তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপি সাংসদের নিরাপত্তারক্ষীরা মন্দির চত্বরে ঢুকে তৃণমূলের কর্মী-সমর্থক এবং মতুয়াদের মারধর করেছেন। বনগাঁর পুলিশ সুপার জয়িতা বসু জানান, ‘‘শান্তনু ঠাকুর উস্কানিমূলক কথা বলছিলেন। অভিযুক্তদের ধরার চেষ্টা হলে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।’’ এবার পুলিশের বিরুদ্ধে কখনো নিষ্ক্রিয়তা কখনো অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন শান্তনু। রাজনৈতিক দলের মতে, মানুষের সমর্থন না পেয়ে আদালতকে আঁকড়ে ধরেই বঙ্গে বিজেপি অস্তিত্ব রক্ষার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন- বহড়ুতে বিদ্যুৎ থেকে বালুরঘাটে কাস্ট সার্টিফিকেট, নবজোয়ারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ অভিষেকের

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...