Tuesday, April 7, 2026

বিসিসিআই এবং নির্বাচকদের একহাত নিলেন বেঙ্গসরকার, বলেন, বোর্ড কাউকেই তৈরি করেনি

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিশেষ করে ভারত অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স থেকে সিদ্ধান্ত, সব নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। তাঁকে পরিবর্তন করার জন্য সরব হয়েছেন অনেকেই। তবে সূত্রের খবর, এখনই ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না রোহিতকে। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যাঁরা গত কয়েক বছর ধরে নির্বাচকদের পদে বসে রয়েছেন, তাঁদের দৃষ্টিশক্তির অভাব রয়েছে। তাঁরা রোহিতের উত্তরসূরি হিসেবে একজন আদর্শ অধিনায়ক তৈরি করতে ব্যর্থ হয়েছেন।

এই নিয়ে তিনি বলেন,”দুর্ভাগ্যের বিষয় হল যে নির্বাচকদের আমি গত ছয়-সাত বছর ধরে দেখেছি, তাঁদের না খেলা সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে, না ক্রিকেটিং বোধ রয়েছে। তারা শিখর ধাওয়ানকে ভারতের অধিনায়ক করছে (যখন ট্যুর ওভারল্যাপ হয়েছিল এবং প্রধান খেলোয়াড়রা ছিল না)। অথচ এইসব ক্ষেত্রেই ভবিষ্যতের অধিনায়ক তৈরি করার সুযোগ থাকে। ”

এরপরই বেঙ্গসরকার বলেন,” বোর্ড কাউকেই তৈরি করেনি। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, অথচ বেঞ্চের শক্তি কোথায়? শুধু আইপিএলের মতো টুর্নামেন্ট আয়োজন করে, মিডিয়া স্বত্ত্ব বেচে কোটি কোটি টাকা আয় করাই একমাত্র প্রাপ্তি হতে পারে না।”

আরও পড়ুন:লাল-হলুদে যোগ দিয়ে কী বললেন খাবরা-মন্দাররা


 

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...