Friday, April 3, 2026

RAW-এর শীর্ষ পদে দুঁদে IPS রবি সিনহা

Date:

Share post:

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং তথা ‘RAW’-এর প্রধান হলেন রবি সিনহা (Ravi Sinha)। ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার সৌমেন মিত্রর ব্যাচমেট। অত্যন্ত দুঁদে অফিসের বলে পরিচিত রবি সিনহা ছত্তিশগঢ়ে মাওবাদী সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন। সেই সময় তিনি ছিলেন সেখানকার ডিজি। তাঁর আরেকটা পরিচয় তিনি পাকিস্তান বিশেষজ্ঞ। কাশ্মীর-সহ পঞ্জাব প্রদেশটা হাতের তালুর মতো চেনেন তিনি।

২০০২ থেকেই বিভিন্ন গোয়েন্দা দায়িত্বে ডেপুটেশনে ছিলেন রবি সিনহা। পরে ক্যাবিনেট সচিবালয়ের স্পেশাল সেক্রেটারি করা হয়। সোমবার, তাঁকেই RAW-এর প্রধান হিসাবে নিয়োগ করল স্বরাষ্ট্র মন্ত্রক। রবি হলেন RAW-এর সচিব। এতদিন সেই পদে ছিলেন ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস সামন্ত গোয়েল। ৩০ জুন তাঁর মেয়াদ শেষ হচ্ছে।

আইপিএস মহলে অত্যন্ত দক্ষ অফিসার বলে পরিচিত রবি সিনহা। জম্মু ও কাশ্মীরকে নিজের হাতের তালুর মতোই চেনেন সিনহা। পঞ্জাব নিয়েও কাজ করেছেন। সম্প্রতি খলিস্তানিদের কার্যকলাপ চিন্তার ভাঁজ ফেলেছে নয়াদিল্লির কপালে। দেশের বাইরে বিভিন্ন জায়গায় দিন দিন বেড়ে উঠছে খালিস্তানিদের দৌরাত্ম্য। সম্প্রতি ইন্দিরা গান্ধীর মৃত্যু নিয়ে কানাডায় ট্যাবলো বের করে তারা। বিষয়টাকে মোটেই হালকা ভাবে দেখতে রাজি নয় মোদি সরকার। সেই কারণেই এবার RAW-এর দায়িত্ব গেল রবির হাতে। পঞ্জাবকে চেনার পাশাপাশি পাকিস্তান বিশেষজ্ঞ বলেও নাম আছে রবি সিনহার। সবমিলিয়ে তাঁর দায়িত্বপ্রাপ্তিতে আশার আলো দেখছে স্বরাষ্ট্রমন্ত্রক।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...