Monday, June 8, 2026

সুপ্রিম কোর্টে মুন্ডিত মস্তক আইনজীবী কৌস্তুভ বাগচীকে ভর্ৎ*সনা বিচারপতির

Date:

Share post:

সুপ্রিম কোর্টে ভর্ৎসিত মুন্ডিত মস্তক আইনজীবী তথা স্বঘোষিত কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। জানা গিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় বিচারপতির এজলাসে যে ভঙ্গিমায় কৌস্তুভ বাগচী কথা বলছিলেন, তা আদালতের নিয়ম-বিধি ও শিষ্টাচার বিরোধী । সঙ্গে সঙ্গে বিচারপতি বিষয়টি নজর করেন। আদালতের বক্তব্য, এভাবে কোনো আইনজীবী বিচারপতির সামনে তার বক্তব্য রাখতে পারেন না। তাঁকে বক্তব্য রাখতে গেলে আদালতের নির্দিষ্ট নিয়ম এবং শিষ্টাচার মেনেই তা পেশ করতে হবে।

এরপরই বিচারপতি ওই আইনজীবকে রীতিমতো ভর্ৎসনা করেন বলে জানা গিয়েছে। বিচারপতি আইনজীবীকে সতর্ক করে দিয়ে জানিয়ে দেন ভবিষ্যতে নিয়ম না মানলে তাকে আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।প্রসঙ্গত, লোকসভা-বিধানসভার মতোই রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। গত, শনিবার আদালত ছুটি থাকায় ই-ফাইলিং করে মামলা দায়ের করা হয়েছে।এরপর আজ, সোমবার শীর্ষ আদালতকে কমিশন বলে, “কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য।” পরে রাজ্যের তরফেও এই একই বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এম এম সুন্দরেশের ডিভিশন বেঞ্চ মামলাটি ওঠে। মঙ্গলবারই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে।

Related articles

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...