Saturday, June 20, 2026

চিনকে রুখতে ভারতকে ব্যবহার করছে আমেরিকা, সরব বেজিং

Date:

Share post:

চিনকে(China) আটকাতে ভারতকে(India) ব্যবহার করতে চাইছে আমেরিকা। তবে এই পরিকল্পনা সফল হবে না। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির(Narendra Modi) মার্কিন সফরের আগে এমনটাই মন্তব্য করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)।

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বুধবার ওয়াশিংটনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত মার্কিন এই দ্বিপাক্ষিক সম্পর্ককে একহাত নিয়ে চিনের বিদেশনন্ত্রী বলেন, “২০১৪ সালের পর থেকে ছয়বার আমেরিকায় গিয়েছেন মোদি। এই প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে যাচ্ছেন তিনি। আসলে চিনকে আটকানোর জন্য ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। চিনের আর্থিক বৃদ্ধি আটকাতে এটাই আমেরিকার নয়া চাল। তবে মোদির এই আমেরিকা সফরে ভারতের অনেকেই চিন্তিত। কারণ তাঁরা বুঝেছেন, শুধুমাত্র চিনকে ঠেকানোর জন্যই ভারতকে দাবার সৈনিকের মতো ব্যবহার করছে আমেরিকা।” তিনি আরো বলেন, “মার্কিন রাজনীতির চাল বোঝা খুব একটা কঠিন নয়। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে আমেরিকা ভাবছে, চিনের আর্থিক বৃদ্ধি ঠেকানো যাবে। তবে এই মার্কিন কৌশল একেবারে মুখ থুবড়ে পড়বে। কারণ বিশ্ব বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চিন। সেই জায়গা থেকে চিনকে সরিয়ে দেওয়া ভার‍ত বা অন্য কোনও দেশের পক্ষে সম্ভব নয়।”

সাম্প্রতিক সময়ে চিনের সঙ্গে কার্যত আদায় কাঁচকলা সম্পর্ক আমেরিকার। এরই মাঝে আমেরিকার আকাশের চিনা গুপ্তচর বেলুন প্রকাশ্যে আসার পর তা আরো গুরুতর আকার ধারণ করেছে। অবশ্য সংঘাত কাটাতে‌ মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন চিন সফর করেছেন তাতে অবশ্য লাভ কিছু হয়নি। এই পরিস্থিতির মাঝেই প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তাঁর বাসভবনে নৈশভোজে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তাতেই উদ্বেগ বাড়ছে চিনের।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...